শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এসএসসি পরীক্ষার্থীকে সঠিক কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ

এসএসসি পরীক্ষার্থীকে সঠিক কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ

এসএসসি পরীক্ষার্থীকে সঠিক কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ
এসএসসি পরীক্ষার্থীকে সঠিক কেন্দ্রে পৌঁছে দিলেন পুলিশ

ভুল করে অন্য কেন্দ্রে উপস্থিত হওয়া এক এসএসসি পরীক্ষার্থীকে সরকারি গাড়িতে করে সঠিক কেন্দ্রে পৌঁছে দিয়েছে ঢাকার ডেমরা ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে শ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এই তথ্য জানিয়েছে ডেমরা ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন মোল্লা।

তিনি বলেন, অভিভাবকসহ এক পরীক্ষার্থী ভুল করে শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চলে আসে। রোল মিলিয়ে দেখা যায়, তার কেন্দ্র শ্যামপুর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি-সংলগ্ন বাকচর আদর্শ উচ্চবিদ্যালয়, যা ওই কেন্দ্র থেকে প্রায় আধ ঘণ্টার দূরত্বে অবস্থিত। পরে পরিস্থিতি ও সময় বিবেচনা করে তাদের দুজনকে আমার সরকারি গাড়িতে করে বাকচর আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে পৌঁছে দেয়া হয়। এ সময় টিআই জিএম মুছা কালিমুল্লা ও সার্জেন্ট ইমরান সর্বাত্মক সহযোগিতা করেন। যথাসময়ের আগেই পরীক্ষার্থী ও অভিভাবক নিরাপদে কেন্দ্রে পৌঁছাতে পেরেছেন। এ সহযোগিতার জন্য তারা ডেমরা ট্রাফিক পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।

 

আরো পড়ুন,

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯