শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
স্বয়ংক্রিয়ভাবে দুটি উচ্চতর গ্রেড চান সহকারী প্রধান শিক্ষকরা

স্বয়ংক্রিয়ভাবে দুটি উচ্চতর গ্রেড চান সহকারী প্রধান শিক্ষকরা

দুটি উচ্চতর গ্রেড চান সহকারী প্রধান শিক্ষকরা
দুটি উচ্চতর গ্রেড চান সহকারী প্রধান শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদন>>স্বয়ংক্রিয়ভাবে দুটি উচ্চতর গ্রেড দেওয়াসহ ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সহকারী প্রধান শিক্ষক পরিষদ। শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা জনবল কাঠামো এবং এমপিও নির্দেশিকা অনুযায়ী ১০ বছর ও ১৬ বছর সন্তোষজনক চাকরি শেষে এই গ্রেড চান শিক্ষক নেতারা।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সভাপতি রফিকুল ইসলাম।

অন্য দাবিগুলো হলো- সহকারী প্রধান শিক্ষকদের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিতে পদাধিকারবলে সহকারী সদস্য সচিব হিসেবে অন্তর্ভুক্ত করা, সংশ্নিষ্ট ঊর্ধ্বতন দপ্তর, সংস্থা, কার্যালয় কর্তৃক সময় চাহিদার ভিত্তিতে প্রাতিষ্ঠানিক রিপোর্ট তৈরি ও দাখিলের সময় সহকারী প্রধান শিক্ষকদের সম্পৃক্ত করাসহ তাঁদের স্বাক্ষর নেওয়া, অধ্যক্ষের অনুপস্থিতিতে সহকারী প্রধান শিক্ষকদের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করা, সহকারী প্রধান শিক্ষক পদে কমপক্ষে ৩ বছর দায়িত্ব পালন শেষে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ পদে আবেদন করে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ পাওয়ার সুযোগ প্রদান, সহকারী প্রধান শিক্ষকের পদকে উপাধ্যক্ষ পদে উন্নীত করা, নির্দিষ্ট সময় পর পর ইন সার্ভিস প্রশিক্ষণের ব্যবস্থা করা, প্রতিষ্ঠান প্রধানসহ সব পদে কর্মরতদের যুগোপযোগী চাকরিবিধি প্রণয়ন করাসহ তা বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ, উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষাব্যবস্থাকে জাতীয়করণ করাসহ শিক্ষাসংশ্নিষ্ট বিভিন্ন দপ্তরে ডেপুটেশনে কাজ করার সুযোগ দেওয়া, প্রতিষ্ঠান প্রধান পদে সময় বর্ধিতকরণ কিংবা চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান বন্ধ করা ও অবিলম্বে প্রতিষ্ঠান প্রধানসহ সহকারী প্রধান শিক্ষকের সব শূন্যপদ

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯