শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
হাজার টাকার ভাপা পিঠা !

হাজার টাকার ভাপা পিঠা !

ভাপা-পিঠা
ভাপা-পিঠা

নিজস্ব প্রতিবেদন>>  শীতে ধোঁয়া ওঠা গরম গরম সুস্বাদু ভাপা পিঠার নাম শুনলেই জিভে জল আসবে। আকার ভেদে এ পিঠার দাম আবার ২০ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা। নরসিংদীর মালেক মিয়ার ভাপা পিঠার কথা বলছি। যেখানে পিঠা খেতে পিঠাপ্রেমীরা লাইন ধরেন। ১০ বছর ধরে তিনি ভাপা পিঠা বিক্রি করছেন। মসজিদ-মাদরাসা আর এতিমখানায় তার আয়ের একটি অংশ তিনি দান করেন।

নারকেল, মিষ্টি খেজুর গুড় আর চালের মিহি গুঁড়ায় বানানো ভাপা পিঠা। শীতের আবহে, ধোঁয়া ওঠা এ পিঠা যেন জিভে জল আনে।

বৈচিত্র্য স্বাদের এ ভাপা পিঠা তৈরি করে পিঠাপ্রেমীদের নজর কেড়েছেন নরসিংদীর মালেক মিয়া। শহরের জেলখানা মোড়ে তার পিঠার দোকান। সেখানে মিলবে ২০ টাকা থেকে শুরু করে দুইশত, পাঁচশত এমনকি এক হাজার টাকা দামের পিঠা।

সন্ধ্যা থেকে রাত ৯টা কিংবা ১০টা পর্যন্ত চলে ভাপা পিঠা কেনাবেচা। মুখরোচক আর স্বাদের বৈচিত্র্যের কারণে প্রতিদিন মাত্র কয়েক ঘণ্টায় আট থেকে ১০ হাজার টাকার পিঠা বিক্রি করেন মালেক। লাভের একটি অংশ তিনি দান করেন মসজিদ-মাদরাসায়।

এক হাজার টাকা দামের পিঠার স্বাদ পেতে হলে অর্ডার করতে হয় একদিন আগে। এটি বানানোর প্রক্রিয়াটাও দীর্ঘ। আতপ চালের গুঁড়া, খেজুরের গুড়, নারকেল, মালাই, মাওয়া, ঘি, মোরব্বা, সুগন্ধি পোলাও চাল, কিসমিস, খেজুর, পেস্তাবাদাম, কাঠবাদাম, কাজুবাদামসহ নানা উপাদান মিশানো হয় হাজার টাকার পিঠায়।

পিঠা বিক্রেতা মালেক মিয়া বলেন, কিঞ্চিৎ লাভে পিঠাগুলো বিক্রি করছি। এখানে ২০-১০০০ টাকার পিঠা আছে। এই পিঠার কামাই মসজিদ, মাদরাসায় তিন ভাগ আর এক ভাগ আমার। এই এক ভাগ দিয়ে আল্লাহ আমাকে ভালো চালায়। আমার কোনো কষ্ট নেই, কোনো ঋণ নেই।

পিঠা বিক্রি ছাড়াও বছরের বাকি সময়, সকাল থেকে দুপুর পর্যন্ত অটোরিকশা এবং সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পান-সিগারেট বিক্রি করেন মালেক মিয়া।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯