শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশালে ধর্ষণ মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল

বরিশালে ধর্ষণ মামলায় গ্রেপ্তার পুলিশ কনস্টেবল

অনুসন্ধান ২৪, বরিশাল >> বরিশাল সদর উপজেলার এক ইউনিয়নের নির্বাচিত মহিলা সদস্যের (মেম্বার) মেয়েকে বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় সালিশি বৈঠকের কথা বলে বরিশালের কোতোয়ালি মডেল থানায় ডেকে এনে সাজ্জাদকে গ্রেফতার করা হয়। সাজ্জাদ বরিশাল মেট্রোপলিটন পুলিশের পিওএম শাখায় কর্মরত আছেন।
এর আগে বুধবার সকালে এ পুলিশ কনস্টেবলকে আসামি করে কোতয়ালি থানায় মামলাটি করেন ভুক্তভোগীর মা।
মামলার বাদীর অভিযোগ, ‘গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে আসামি ওই ইউনিয়নের একটি কেন্দ্রে ডিউটিতে ছিল। এ সময় আমার মেয়ের সঙ্গে পরিচয় হয়। পরে মোবাইল নম্বর নিয়ে আসে অভিযুক্ত এবং প্রায়ই কথা বলতো। ১৪ নভেম্বর ভুক্তভোগীর সঙ্গে দেখা করে জন্য সাজ্জাদ অনুরোধ করে। দেখা করার পর বিয়ের আশ্বাসে নগরীর একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে একাধিকবার ধর্ষণ করে। এরপর থেকে সাজ্জাদ সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। সাজ্জাদের সঙ্গে যোগাযোগ করা হলে জানায়, তার স্ত্রী ও সন্তান রয়েছে। কোনোভাবেই তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়।’

সাজ্জাদ বিয়েতে রাজি না হওয়ায় বাদী বরিশাল মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। তারা আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। সেই পরামর্শ অনুযায়ী মামলা করেন। আজ সন্ধ্যায় সালিশির কথা বলে সাজ্জাদকে থানায় ডেকে এনে গ্রেফতার করা হয়।

কোতয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বরিশালটাইমসকে জানান, ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামি সাজ্জাদকে ডেকে এনে ওই মামলায় গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯