মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৯২২ হতদরিদ্র পরিবার পাচ্ছে ঘর খুলনায়

৯২২ হতদরিদ্র পরিবার পাচ্ছে ঘর খুলনায়

নিউজ ডেস্ক :: মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন গৃহহীন পরিবারকে ঘরসহ জমি প্রদান কার্যক্রমের অংশ হিসেবে খুলনার ৯টি উপজেলায় প্রথম পর্যায়ে ৯২২টি পরিবারকে দ্বি-কক্ষবিশিষ্ট নবনির্মিত ঘরসহ জমি প্রদান করা হচ্ছে। শনিবার (২৩ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জমি ও ঘর প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। তখন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে খুলনার ডুমুরিয়ার প্রত্যন্ত কাঁঠালতলা গ্রামে সরাসরি উপকারভোগীদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে ডুমুরিয়ায় স্যাটেলাইট টিম সংযোগ কার্যক্রম সম্পন্ন করেছে। আজ শুক্রবার খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন এসব তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে মোহাম্মদ হেলাল হোসেন বলেন, খুলনায় ‘ক’ শ্রেণির তালিকাভুক্ত ভূমিহীন গৃহহীন ৫ হাজার ৮৮টি পরিবারকে পর্যায়ক্রমে ঘর দেওয়া হবে। খুলনাকে বিশেষ প্রাধান্য দিয়ে সরাসরি উপকারভোগীদের সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী। যেহেতু ডুমুরিয়ার আটলিয়া কাঁঠালতলার প্রত্যন্ত এলাকায় নেটওয়ার্ক ব্যবস্থা ভালো না থাকায়, উচ্চক্ষমতা সম্পন্ন বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে সংযুক্ত হবেন।

এসময় আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার জিনাত আরা আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান, খুলনা প্রেসক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাংবাদিক নেতা মুন্সী মাহবুব আলম সোহাগ, হাসান আহমেদ মোল্লা, মকবুল হোসেন মিন্টু উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯