মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
দেশীয় প্রজাতির মাছ দেশের সকল প্রান্তে ছড়িয়ে দেয়া হবে

দেশীয় প্রজাতির মাছ দেশের সকল প্রান্তে ছড়িয়ে দেয়া হবে

নিজস্ব প্রতিবেদক :: ‘দেশের সকল প্রান্তে দেশীয় প্রজাতির মাছ ছড়িয়ে দেয়া হবে’ বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। তিনি বলেন, ‘এ লক্ষ্যে সরকার কাজ করছে। অথচ একটা সময় মাছের সংকট শুরু হয়েছিলো। রাসায়নিক সারের ব্যবহার, ভূমির অপরিকল্পিত ব্যবহার, পুকুর, হ্রদসহ অন্যান্য জলাশয়ের অপর্যাপ্ততার কারণে মৎস্য উৎপাদন কমে গিয়েছিলো। একচেটিয়া এক বিষয়ে গুরুত্ব দিতে গিয়ে অন্যদিক বিনাশ হয়ে গিয়েছিলো। সে জায়গায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, মৎস্য অধিদফতর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় মৎস্য খাতে একটা বিপুল সাফল্য নিয়ে এসেছে।’ সোমবার রাজধানীর সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট (বিএফআরআই)-এর বোর্ড অব গভরনর্সের ৪০তম সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। রেজাউল করিম আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেকোনো উন্নয়ন প্রকল্পে গবেষণা খাতের উপর গুরুত্ব দেন। গবেষণার মাধ্যমে আমরা যদি নতুনত্ব আনতে পারি, আধুনিক উপযোগিতা আনতে পারি, পুষ্টির স্তর উন্নয়ন করতে পারি তাহলে আমরা সার্থকভাবে এগিয়ে যেতে পারবো। গতানুগতিক পদ্ধতিতে এগিয়ে যাওয়া যাবে না। এ বছর মৎস্য গবেষণার ব্যাপক সাফল্য এসেছে। বাংলাদেশের মৎস্য বিজ্ঞানীরা অকল্পনীয় সাফল্য দেখোতে পেরেছেন। বড় বড় যন্ত্র নেই, বড় অংকের বরাদ্দ নেই তবু তারা গবেষণায় সাফল্য দেখোতে পেরেছেন। ছোট ছোট দেশীয় বিলুপ্তপ্রায় মাছ তারা ফিরিয়ে এনেছেন। বৈরালী, বালাচাটা, আঙ্গুস, জাতপুটি মাছের প্রজনন কৌশল ও চাষাবাদ পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। দাতিনা মাছের প্রজনন কৌশল অবিষ্কৃত হয়েছে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে ময়মনসিংহে মাছের লাইভ জীন ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে।’

সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিএফআরআই বোড অব গভরনর্সের সদস্য মুহিবুর রহমান মানিক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, পরিকল্পনা কমিশনের সদস্য (কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান) মো: জাকির হোসেন আকন্দ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. লুৎফুল হাসান, মৎস্য অধিদফতরের মহাপরিচালক কাজী শামস্ আফরোজ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান শেখ মোহাম্মদ বখতিয়ার, বিএফআরআইয়ের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ প্রমুখ সভায় অংশ নেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯