বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পরিবারের দাবি, হত্যা স্বামীর বাড়িতে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ

পরিবারের দাবি, হত্যা স্বামীর বাড়িতে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ

অনলাইন ডেস্ক :: সিরাজগঞ্জের শাহজাদপুরে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পরে মঙ্গলবার বিকেলে খবর পেয়ে পুলিশ উপজেলার গালা ইউনিয়নের বিনোটিয়া ঘোনাপাড়া গ্রাম থেকে রিতা খাতুন (১৯) নামে ওই নারীর লাশ উদ্ধার করে। রিতার বাবা আবুল কাশেমের দাবি, চার মাসের অন্তঃসত্ত্বা রিতাকে পরিকল্পতিভাবে হত্যা করা হয়েছে।

মামলার এজাহার ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, এক বছর আগে গালা ইউনিয়নের বিনোটিয়া ঘোনাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাইদুর রহমানের সঙ্গে পাশের গ্রামের আবুল হোসেনের কন্যা রিতা খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামীর পরিবারের লোকজন রিতাকে নির্যাতন করে আসছিল। হঠাৎ করেই গতকাল মঙ্গলবার স্বামীর বাড়ি থেকে রিতার বাবার বাড়িতে খবর দেওয়া হয় রিতা আর নেই। খবর পেয়ে রিতার বাবা ও স্বজনেরা বাড়িতে গিয়ে দেখে রিতার লাশ পড়ে আছে। এ সময় রিতার শ্বশুর বাড়ির লোকজন আত্মগোপন করে।

পরে পুলিশকে খবর দেয়া হলে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শহিদুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থর থেকে বিকেলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য আজ বুধবার সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিরাতুন্নেছা মুজিব হাসপাতালে প্রেরণ করে।

এ ঘটনায় রিতার বাবা আবুল কাশেম বাদী হয়ে রিতার স্বামী সাইদুর রহমান, শ্বশুর আব্দুর রাজ্জাক, শাশুড়ি নয়ন তারা, ননদ (স্বামীর বোন) রাজিয়া খাতুন ও মো. মনিকে (৪৫) আসামি করে মঙ্গলবার রাতেই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রিতাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। আসামিরা পলাতক রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯