শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বের হয়ে গাড়িতে উঠছেন দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন পদত্যাগ করেছেন।
এ ছাড়া দুদকের দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদও পদত্যাগ করেছেন।
আজ মঙ্গলবার বেলা আড়াইটার পরপর দুদকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের দিকে যেতে দেখা যায়। এ সময় তাঁর হাতে একটি কাগজ ছিল।
দুদকের দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী (বাঁয়ে) ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ
দুদকের দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী (বাঁয়ে) ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদছবি: দুদকের ওয়েবসাইট
একই সময়ে দুদকের কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজীও মন্ত্রিপরিষদ বিভাগের দিকে যান। অল্প কিছুক্ষণ পর বেলা পৌনে তিনটার দিকে তাঁরা বেরিয়ে আসেন।
গাড়িতে ওঠার সময় আবদুল মোমেনের কাছে তাঁর পদত্যাগের বিষয়ে জানতে চাওয়া হয়। তবে তিনি স্পষ্ট করে কিছু বলেননি।
পরে আলি আকবার আজিজীর কাছে জানতে চাইলে তিনি তিনজনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন।
আলি আকবার আজিজী তাঁকে বহনকারী গাড়ি থেকে দুদকের পতাকা নামানো দেখিয়ে বলেন, ‘এই যে আমি ফ্ল্যাগ ডাউন করে দিয়েছি।’
আরো পড়ুন