শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রী
জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ-খবর নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) টেলিফোনে তাদের মধ্যে এই কুশল বিনিময় হয়।

আজ সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে যান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সেখান থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে জামায়াতের আমিরের কথা হয়।

তিনি বলেন, আমাদের আমিরে জামায়াত তাকে সপরিবারে, অর্থাৎ তার স্ত্রী ও কন্যাসহ ইফতারে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। আমরা উভয়কেই দাওয়াতপত্র দিয়েছি এবং প্রধানমন্ত্রী সাদরে তা গ্রহণ করেছেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের সম্মানিত আমির ডা. শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর পেয়ে কুশল জিজ্ঞেস করেন। তিনি আমিরে জামায়াতের সঙ্গে কথা বলার আগ্রহ ব্যক্ত করলে আমার টেলিফোন থেকেই সঙ্গে সঙ্গে তাদের মধ্যে আলাপ হয়। তারা পরস্পর সালাম ও কুশল বিনিময় করেন। ফোনালাপের সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে ইফতারের দাওয়াত দিয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর শেওড়াপাড়া এলাকায় কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা ছিল ডা. শফিকুর রহমানের। সেখানে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

আরো পড়ুন

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯