শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
কুষ্টিয়ায় তিনটি দোকানে অগ্নিকান্ড

কুষ্টিয়ায় তিনটি দোকানে অগ্নিকান্ড

কুষ্টিয়ায় তিনটি দোকানে অগ্নিকান্ড
কুষ্টিয়ায় তিনটি দোকানে অগ্নিকান্ড

জেলার কুমারখালী উপজেলায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে একটি কাঠ ও ফার্নিচারের দোকান, একটি কম্পিউটার ও ফটোকপির দোকান এবং একটি ডেন্টাল (পল্লী চিকিৎসক) চেম্বার রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে তিনটার দিকে লাহিনীপাড়া এলাকার দোকানগুলোতে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী। তারা চিৎকার-করে আশপাশের লোকজনকে ডাকেন এবং নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।পরে  বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর কুমারখালী স্টেশনে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে তিনটি দোকানই সম্পূর্ণ পুড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আলী হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দোকানগুলোতে দাউ দাউ করে আগুন জ্বলছে। এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনের কারণ ও প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।

আরো পড়ুন

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯