রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রিজভী জানালেন ‘খালেদা জিয়াকে নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না’, সবশেষ আপডেট

রিজভী জানালেন ‘খালেদা জিয়াকে নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না’, সবশেষ আপডেট

রিজভী জানালেন ‘খালেদা জিয়াকে নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না’, সবশেষ আপডেট
রিজভী জানালেন ‘খালেদা জিয়াকে নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না’, সবশেষ আপডেট

অনুসন্ধান২৪>>সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। তার স্বাস্থ্য নিয়ে নানারকম বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে।

এদিকে সাবেক প্রধানমন্ত্রীর সবশেষ শারীরিক অবস্থা জানিয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়া সিসিইউতে আছেন। আগের মতো আজও তার চিকিৎসা চলছে। এটাই সবশেষ আপডেট। অন্য যে যাই বলুক, কেউ যেন বিভ্রান্ত না হয়।

‘যদিও তিনি সঙ্কটের মধ্যে, গুরুতর অসুস্থ। কিন্তু গতকাল পর্যন্ত যে শারীরিক অবস্থায় ছিলেন আজও সে রকমই আছেন।’

বিভ্রান্তির বিষয়ে রিজভী বলেন, ‘নানা ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এই বিভ্রান্তিতে কেউ যেন কান না দেয়। আমি যেটা বললাম এটাই হলো খালেদা জিয়ার সবশেষ আপডেট।’

রাজধানীতে এক দোয়া মাহফিলে সোমবার তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ দোয়ার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী আরও বলেন, খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন। তিনি সারা দেশের নেত্রী, জাতীয় নেত্রী। সারাদেশের মানুষ আজ তার জন্য দোয়া করছে।

তিনি বলেন, আমরা আল্লাহর কাছে দোয়া করব, তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করেন। উনাকে যেন সুস্থ অবস্থায় আবারও দেশবাসীর মাঝে ফিরিয়ে দেন।

এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সতর্কতার সঙ্গে তথ্য প্রকাশের আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। দলটি আজ এক বিবৃতিতে জানিয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

এতে আরও বলা হয়েছে, খালেদা জিয়ার স্বাস্থ্যগত তথ্য গণমাধ্যমে জানাবেন ডা. জাহিদ। এ বিষয়ে অযাচিত, যাচাই বাছাইহীন, বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচার থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয় যে, খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত যেকোনো তথ্য ডা. জাহিদ ও দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানাবেন।

প্রসঙ্গত, সোমবার দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘সিসিইউ থেকে আইসিইউ, আইসিইউ থেকে ভেন্টিলেশন, যা-ই বলি না কেন, ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন। এর বাইরে বলার মতো কিছু নেই। শুধু ম্যাডামের জন্য জাতির কাছে দোয়া চাই।’

এ বক্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আরও কিছু পোস্ট ছড়িয়ে পড়ার পর উদ্বেগ বাড়তে থাকে। পরে বিএনপির পক্ষ থেকে বিভ্রান্তির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, ৮১ বছর বয়সি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে ১৫ অক্টোবর তিনি এই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একদিন থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন।

এর আগে গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থান শেষে ৬ মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে যাচ্ছিলেন।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯