রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কালিয়াকৈরে আগুনে পুড়ল ৭৫ ঘর

কালিয়াকৈরে আগুনে পুড়ল ৭৫ ঘর

কালিয়াকৈরে আগুনে পুড়ল ৭৫ ঘর
কালিয়াকৈরে আগুনে পুড়ল ৭৫ ঘর

অনুসন্ধান২৪>>গাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি টিনশেড কলোনির ৭৫টি ঘর পুড়ে গেছে। সোমবার সকালে উপজেলা পল্লীবিদ্যুৎ দীঘিরপাড় এলাকায় ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানা যায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকার মহিউদ্দিনের টিনশেড কলোনির শাহনাজ বেগমের কক্ষ থেকে ইলেকট্রিক শর্টসার্কিট থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পাশের বায়োজিদ মাস্টারের দুই কলোনিতে ছড়িয়ে পড়ে।

এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কক্ষে বসবাস করা লোকজন বেশিরভাগই বিভিন্ন কারখানায় চাকরি করেন। সকালে কারখানায় ডিউটিতে যাওয়ার পরই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে বলে জানা গেছে

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯