রবিবার, ২৬ Jul ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
র‌্যাব পরিচয়ে ৩০ গরুসহ ট্রাক ডাকাতি

র‌্যাব পরিচয়ে ৩০ গরুসহ ট্রাক ডাকাতি

র‌্যাব পরিচয়ে ৩০ গরুসহ ট্রাক ডাকাতি
র‌্যাব পরিচয়ে ৩০ গরুসহ ট্রাক ডাকাতি

অনুসন্ধান২৪>>সাভারে র‌্যাব পরিচয়ে ৩০টি গরু বোঝাই ট্রাক ডাকাতি করেছে দুর্বৃত্তরা।  রবিবার (৩০ নভেম্বর) রাত আড়াইটার সময় আশুলিয়ার ডিইপিজেড এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

পরে আশুলিয়া থানা পুলিশ তড়িৎ গতিতে অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার বাইপাস এলাকা থেকে আজ সকাল সাড়ে ৮টায় পাঁচটি গরুসহ ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান   বলেন, খবর পেয়ে আশুলিয়া পুলিশের একটি টিম এস আই আনোয়ারের নেতৃত্বে অভিযান পরিচলনা করে ট্রাকটি জব্দ করতে সক্ষম হয়। এ সময় ট্রাকে থাকা ৫টি গরু উদ্ধার করা হয়। ট্রাকটি আশুলিয়া থানার হেফাজতে রাখা হয়েছ।  এ সময় কাউকে পুলিশ গ্রেফতার করতে পারে নি।

জানা গেছে, বগুড়া থেকে ৩০টি ছোট-বড় গরু নিয়ে ঝিনাইদহ -ট -১১-১৯০৯ নম্বর ট্রাকটি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পথে আশুলিয়া ডিইপিজেট এলাকায় পৌঁছলে র‌্যাব পরিচয়ে তিনটি মাইক্রোবাস দিয়ে গাড়ির গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে ড্রাইভার, হেলপারসহ গরু ব্যবসায়ীদের নামিয়ে মাইক্রোবাসে তুলে গরুর ট্রাক নিয়ে বাইপাইল পল্লী বিদ্যুৎ এলাকায় এসে গাড়ি ঘুরিয়ে টাঙ্গাইলের মির্জাপুরের দিকে রওনা হয়। পথিমধ্যে চন্দ্রার কাছে ড্রাইভার, হেলপারসহ তিনজন গরু ব্যবসায়ীকে মারধর করে মাইক্রোবাস থেকে নামিয়ে দিয়ে গরুর ট্রাক নিয়ে চলে যায়।

পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল যায় এবং অভিযানে নামে।

এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি আরও বলেন,  ইতোমধ্যেই লুট হওয়া অবশিষ্ট গরু ও র‌্যাব পরিচয়ে ডাকাতদের ধরতে পুলিশ ব্যাপক অভিযানে নেমেছে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯