রবিবার, ২৬ Jul ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
দাবি না মানলে ২ ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউন

দাবি না মানলে ২ ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউন

দাবি না মানলে ২ ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউন
দাবি না মানলে ২ ডিসেম্বর থেকে কমপ্লিট শাটডাউন

অনুসন্ধান২৪>>সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান ও নার্সিং–মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে প্রতীকী শাটডাউন কর্মসূচি পালন।

সারাদেশব্যাপি সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান ও নার্সিং–মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে প্রতীকী শাটডাউন কর্মসূচি পালন করেছে নার্স ও মিডওয়াইফরা।

রবিবার (৩০ নভেম্বর) সকালে ঢামেক বাগান গেট থেকে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশজুড়ে জেলা, উপজেলা, বিভাগ ও মহানগরের সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যালয়ের সামনে দুই ঘণ্টার এ কর্মসূচি পালিত হয়। একই সময়ে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও শাটডাউন পালিত হয়।

বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ)-এর জাতীয় কার্যনির্বাহী পরিষদের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম এবং মহাসচিব মোহাম্মদ আসাদুজ্জামান জুয়েলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি ও পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ প্রতীকী শাটডাউন পালিত হয়েছে।

বিএনএ জানায়, স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাস পাওয়ার পরও দীর্ঘ ১৪ মাস ধরে নার্সিং–মিডওয়াইফারি পেশাজীবীদের পেশাগত উন্নয়ন, বিদ্যমান প্রশাসনিক বৈষম্য নিরসন এবং পেশাগত সংস্কার বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এর বিপরীতে ৪৮ বছরের ঐতিহ্যবাহী ও স্বতন্ত্র নার্সিং প্রশাসন এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরের সঙ্গে একীভূত করার ‘অপচেষ্টা’ দেশের নার্স ও মিডওয়াইফদের মধ্যে তীব্র উদ্বেগের সৃষ্টি করেছে।

বিএনএ আরও জানায়, দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের দাবিতে সারাদেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি চললেও অদ্যাবধি সরকার বা প্রশাসন থেকে কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় পূর্ব ঘোষিত নতুন কর্মসূচি অনুযায়ী— ১ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০টা থেকে দেশজুড়ে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে।

এ সময় সকাল–বিকাল–রাত্রীকালীন সব শিফটে নার্স ও মিডওয়াইফরা সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন। তবে কমপ্লিট শাটডাউন চলাকালে জরুরি বিভাগ, জরুরি ওটি, এনআইসিইউ, আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিসসহ স্পর্শকাতর ইউনিটের জন্য বিশেষ জরুরি সেবা স্কোয়াড গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সংগঠনের নেতারা বলেন, আশ্বাসের পরও ১৪ মাস ধরে দাবি বাস্তবায়ন না হওয়ায় উদ্ভূত সব ধরনের পরিস্থিতির দায়িত্ব সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষকেই বহন করতে হবে।

সংগঠনের নেতাদের অভিযোগ, দীর্ঘদিনের বৈষম্য ও অবহেলা দূর করার প্রতিশ্রুতি পাওয়ার পরও কার্যকর উদ্যোগ না থাকায় নার্সিং পেশাজীবীদের চরম হতাশা তৈরি হয়েছে। তারা বলেন, নার্সিং–মিডওয়াইফারি পেশাজীবীদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়ন ছাড়া কর্মসূচি প্রত্যাহার করা হবে না।

নার্সদের উপস্থাপিত ৮ দফা দাবিঃ

১. স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য অধিদপ্তরে একীভূতকরণের উদ্যোগ বন্ধ এবং জাতীয় নার্সিং কমিশন গঠন।

২. অধিদপ্তর প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ ও ক্যারিয়ার পাথ দ্রুত অনুমোদন ও বাস্তবায়ন।

৩. নবম থেকে চতুর্থ গ্রেড পর্যন্ত উচ্চতর পদে ভূতাপেক্ষ প্রমোশন ও সুপারনিউমেরারি পদোন্নতি।

৪. নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইন্সট্রাক্টর পদ দশম গ্রেড থেকে নবম গ্রেডে উন্নীতকরণ।

৫. ডিপ্লোমা নার্স–মিডওয়াইফদের সনদ স্নাতক (পাস) সমমান ঘোষণা এবং সকল গ্র্যাজুয়েট নার্সের জন্য প্রফেশনাল বিসিএস চালু।

৬. বেসরকারি স্বাস্থ্য ও নার্সিং–মিডওয়াইফারি প্রতিষ্ঠানে নিয়োগবিধি ও বেতন কাঠামো প্রণয়ন এবং ভুয়া ও অপ্রশিক্ষিত নার্স–মিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা।

৭. ঝুঁকিভাতা প্রদান এবং পূর্ববর্তী সরকারের চাপিয়ে দেওয়া নতুন নার্সিং ইউনিফর্ম বাতিল।

৮. শয্যা–রোগী–চিকিৎসক অনুপাতে প্রয়োজনীয় সংখ্যক নার্স–মিডওয়াইফের পদ সৃষ্টি ও নিয়োগ।

এর আগে ২৭ নভেম্বর বরিশাল ও বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্স ও মিডওয়াইফরা আট দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। বিএনএ বরিশাল জেলা শাখার উদ্যোগে সেখানকার বিভিন্ন হাসপাতাল কমপ্লেক্সের সামনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯