রবিবার, ২৬ Jul ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
দশম গ্রেডের দাবিতে কর্মবিরতি, দুর্ভোগে রোগীরা

দশম গ্রেডের দাবিতে কর্মবিরতি, দুর্ভোগে রোগীরা

দশম গ্রেডের দাবিতে কর্মবিরতি, দুর্ভোগে রোগীরা
দশম গ্রেডের দাবিতে কর্মবিরতি, দুর্ভোগে রোগীরা

অনুসন্ধান২৪>>লক্ষ্মীপুরে ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করা হয়েছে।  রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে দুই ঘন্টাব্যাপী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এ কর্মসূচি পালন করে।

এদিকে কর্মবিরতির কারণে হাসপাতালে আসা রোগী ও ভর্তি থাকা রোগীদের সেবা নিতে দুর্ভোগ পোহাতে হয়েছে। ফার্মেসী ও ল্যাবরেটরির সামনে দীর্ঘলাইন দেখা গেছে সেবাগ্রহীতাদের।

কর্মসূচিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ফার্মাসিস্ট এসোসিয়েশনের জেলা কমিটির সাধারণ সম্পাদক জামাল হোসেন, সদর হাসপাতালের ফার্মাসিস্ট জসিম উদ্দিন, মেডিকেল টেকনোলজিষ্ট (ডেন্টাল) কুমিল্লা অঞ্চলের সভাপতি আতিকুর রহমান, জেলা মেডিকেল টেকনোলজিষ্টর (ফিজিও) সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন ও ভবানীগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট অলিউল্লা মানিকসহ অনেকেই উপস্থিত ছিলেন।

আন্দোলনকারীরা জানায়- দেশের সকল সরকারি হাসপাতাল, স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত হাসপাতাল, বিশেষায়িত ইনস্টিটিউটে কর্মরত স্বাস্থ্যসেবায় রোগ নির্ণয় ও ঔষুধ ব্যবস্থাপনাসহ নানাবিধ গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা ১১তম গ্রেড হতে ১০ম গ্রেডে উন্নীতকরণ করতে হবে।

ফার্মাসিস্ট জসিম উদ্দিন বলেন, যদি আমাদের দাবি মেনে নেয়া না হয় তাহলে আগামী ৩ ডিসেম্বর চার ঘন্টার কর্মবিরতি পালিত হবে। তারপরও না মানলে কমপ্লিট শাট ডাউন কর্মসূচি দেয়া হবে।

চিকিৎসা নিতে আসা ভবানীগঞ্জের দিনমজুর মো. হারুন বলেন, হাসপাতালের লোকজন কর্মবিরতি পালন করলে আমরা চিকিৎসা নিবো কিভাবে। দেড় ঘন্টা দাঁড়িয়ে আছি।

ফার্মেসির সামনে ওষুধের জন্য অপেক্ষায় থাকা বিলকিস আক্তার বলেন, বাড়িতে বাচ্চা রেখে ডাক্তার দেখাতে এসেছি। ওষুধের জন্য প্রায় ১ঘন্টা দাড়িয়ে আছি। ফার্মাসিস্টরা তাদের দাবি আদায়ের জন্য কর্মবিরতি করছে, আর আমরা আছি ভোগান্তিতে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯