রবিবার, ২৬ Jul ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
আদালত চত্বরে প্রকাশ্যে দুজনকে কুপিয়ে-গুলি করে হত্যা

আদালত চত্বরে প্রকাশ্যে দুজনকে কুপিয়ে-গুলি করে হত্যা

আদালত চত্বরে প্রকাশ্যে দুজনকে কুপিয়ে-গুলি করে হত্যা
আদালত চত্বরে প্রকাশ্যে দুজনকে কুপিয়ে-গুলি করে হত্যা

অনুসন্ধান২৪>>খুলনায় দায়রা জজ আদালতের প্রধান ফটকের সামনে প্রকাশ্যে দুজনকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন—নতুন বাজার এলাকার মান্নান হাওলাদের ছেলে হাসিব হাওলাদার এবং মো. ফজলে রাব্বি রাজন।

আদালতে হাজিরা দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গেই সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে পরিণত হন এ দুজন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা খেতে দাঁড়িয়েছিলেন দুই যুবক। এমন সময় হেঁটে এসে চার থেকে পাঁচ দুর্বৃত্ত তাদের ওপর অতর্কিতে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ সময় আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়।

নিহত হাসিবের ভাই শাকিল হাওলাদার বলেন, কিছুদিন আগে ভাইয়ের নামে অস্ত্র মামলা হয়েছিল। সেই মামলায় হাজিরা দিতেই আজ আদালতে আসে। বের হওয়ার সঙ্গে সঙ্গেই এমন ঘটনা ঘটবে ভাবিনি।

খুলনা সদর থানা-পুলিশের ওসি শফিকুল ইসলাম জানান, গুলি ও কুপিয়ে আহত হওয়া রাজনকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। অন্যজন হাসিবও হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে বলে আমরা শুনেছি। নিহত রাজনের বিরুদ্ধে ছয়টি মামলা রয়েছে। হাসিবের নামেও একাধিক মামলা আছে। দুজনই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী হিসেবে পরিচিত।

পুলিশ বলছে, এটি পরিকল্পিত টার্গেট কিলিংয়ের ঘটনা। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলাকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯