শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
শ্রীলঙ্কায় দুর্যোগ : বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান

শ্রীলঙ্কায় দুর্যোগ : বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান

শ্রীলঙ্কায় দুর্যোগ : বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান
শ্রীলঙ্কায় দুর্যোগ : বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান

অনুসন্ধান২৪>>শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা পরিস্থিতি

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় অর্ধ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০০টির বেশি বাড়ি। এ অবস্থায় কিছু এলাকায় যাত্রীবাহী ট্রেন চলাচল এবং সড়কপথ বন্ধ করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে শ্রীলঙ্কায় অবস্থানকারী বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ে থাকার আহ্বান জানিয়েছে কলম্বোর বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার হাইকমিশনের জরুরি বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ হাইকমিশন পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং সকল বাংলাদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রীলঙ্কার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে কাজ করছে।

বার্তায় বলা হয়, কোনো বাংলাদেশি পর্যটক যদি কোথাও আটকে পড়ে থাকেন, কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হন; আবাসস্থল কিংবা যাত্রাপথে ফিরে যেতে না পারেন, অথবা যেকোনো জরুরি সহায়তা, পরামর্শ বা প্রয়োজনে হাইকমিশনের সঙ্গে হটলাইনে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। জরুরি হটলাইন নম্বর: +৯৪ ৭১ ৭৬০ ৬৩৯৪, +৯৪ ৭১ ৩৬৮ ০৪৬১”

বার্তায় আরও বলা হয়েছে, আমরা বাংলাদেশি পর্যটকসহ সকলকে অনুরোধ করছি— অনুগ্রহ করে শান্ত থাকুন, হোটেল/ঘরের ভেতরে বা নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন এবং স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন। আপনাদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় অর্ধশতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং ৬০০টির বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পরিস্থিতিতে সরকার সরকারি অফিস ও স্কুল বন্ধ করে দিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র বৃহস্পতিবার জানায়, রাজধানী কলম্বো থেকে প্রায় ৩০০ কিমি পূর্বে অবস্থিত মধ্য শ্রীলঙ্কার বাদুল্লা ও নুয়ারা এলিয়া— এই পাহাড়ি চা-বাগান এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। সেখানে ২৫ জনের মৃত্যু হয়েছে। একই এলাকায় আরও ২১ জন নিখোঁজ এবং ১০ জন আহত হয়েছেন বলে কেন্দ্রটি জানিয়েছে।

গত সপ্তাহ থেকে শ্রীলঙ্কায় বিরূপ আবহাওয়া শুরু হয়। সপ্তাহান্তে ভারী বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়। অনেক বাড়িঘর, জমি ও সড়ক প্লাবিত হয়। বৃষ্টি ও ঢলের কারণে নদ-নদী ও জলাধারের পানি উপচে পড়েছে, ফলে অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে। কিছু গুরুত্বপূর্ণ সড়ক ক্ষতিগ্রস্ত ও প্লাবিত হওয়ায় প্রদেশগুলোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯