মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মহাসড়কে দুমড়েমুচড়ে যাওয়া পিকআপ ভ্যান থেকে একজনের লাশ উদ্ধার, আহত ২

মহাসড়কে দুমড়েমুচড়ে যাওয়া পিকআপ ভ্যান থেকে একজনের লাশ উদ্ধার, আহত ২

মহাসড়কে দুমড়েমুচড়ে যাওয়া পিকআপ ভ্যান থেকে একজনের লাশ উদ্ধার, আহত ২
মহাসড়কে দুমড়েমুচড়ে যাওয়া পিকআপ ভ্যান থেকে একজনের লাশ উদ্ধার, আহত ২

অনুসন্ধান২৪>>নিহত ব্যক্তিতাঁর নাম মো. শফিউল আলম (৫০) দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পিকআপ ভ্যান। আজ সকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর বাজার এলাকায়

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কে পড়ে থাকা একটি দুমড়েমুচড়ে যাওয়া পিকআপ ভ্যান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে পিকআপ ভ্যানটির চালক ও তাঁর সহকারীকে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর বাজার উত্তর ইউটার্নের চট্টগ্রামমুখী লেন থেকে হতাহত ব্যক্তিদের উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোরে অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় সবজিবোঝাই পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে গেছে। নিহত ব্যক্তি পিকআপ ভ্যানটিতে থাকা সবজির মালিক। তিনি কক্সবাজার জেলার রামু উপজেলার চর লামারপাড়া গ্রামের মোহাম্মদ কালুর ছেলে। আহত দুজনের নাম তাৎক্ষণিকভাবে জানতে পারেনি হাইওয়ে পুলিশ।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ভোর সাড়ে পাঁচটায় হঠাৎ বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা এগিয়ে যান। এরপর মহাসড়কের ওপর দুমড়েমুচড়ে যাওয়া পিকআপ ভ্যানটি দেখতে পান তাঁরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে।

জানতে চাইলে মিরসরাই ফায়ার স্টেশনের দলনেতা হায়াতুন নবী বলেন, ‘দুর্ঘটনায় সবজিবোঝাই পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে গেছে। ঘটনাস্থলেই একজন নিহত ও দুজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।’

কুমিরা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. শামীম হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত যানবাহনটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হবে। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯