সোমবার, ২৭ Jul ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস

ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস

ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস
ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস

অনুসন্ধান২৪>>তুরস্কের একটি আদালত ইস্তাম্বুলের মেয়রকে কারাগারে পাঠানোর প্রতিবাদে অংশ নেওয়ার অভিযোগে আটক ৮৭ জনকে খালাস দিয়েছেন। শু্ক্রবার তাদের খালাস দেওয়া হয়। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, অভিযুক্তরা মূলত তরুণ ও শিক্ষার্থী ছিলেন। তারা গত মার্চের শেষ দিকে ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর সমর্থনে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ার সময় গ্রেফতার হন।

ইমামোগলু প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত।

ইস্তাম্বুলের প্রধান চাগলায়ান আদালতে শুনানির সময় বিচারক বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তাই প্রত্যেক আসামিকে তাদের বিরুদ্ধে অভিযোগ থেকে খালাস দেওয়া হলো। অভিযুক্ত তরুণদের পরিবার এ রায়কে স্বাগত জানিয়েছেন।

বৃহস্পতিবারও ইস্তাম্বুলের আদালত চার সাংবাদিককে খালাস দিয়েছে। তাদের মধ্যে এএফপি’র ফটোগ্রাফার ইয়াসিন আকগুলও রয়েছেন।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯