শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’

অনুসন্ধান২৪>>বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর মধ্যে আজ তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী শনিবার সকাল ৮টায় ঢাকার স্কোর ছিল ২৪৭, যা বায়ুমানের দিক থেকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

ঢাকার দূষণের প্রধান উৎস বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা পিএম ২.৫। আজ ঢাকার বাতাসে পিএম ২.৫-এর মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের তুলনায় প্রায় ৩৫ গুণ বেশি পাওয়া গেছে—যা জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

ঢাকার মধ্যে সবচেয়ে দূষিত এলাকা হিসেবে উঠে এসেছে মিরপুরের পল্লবী। সেখানে বায়ুদূষণের স্কোর ৩০০-এর কাছাকাছি—যেখানে ৩০১ স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ বলা হয়। তালিকার পরবর্তী দূষিত এলাকাগুলো হলো—গোড়ান (২৮২), মাদানি সরণির বেজ এজওয়াটার (২৬০), মিরপুর ইস্টার্ন হাউজিং (২৫৯), গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২৩৪) ও কল্যাণপুর (২০৭)। এসব এলাকার বাতাসও ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে মিসরের কায়রো (৩০০)। দ্বিতীয় স্থানে ভারতের দিল্লি (২৫৯)। চতুর্থ থেকে ষষ্ঠ স্থানে রয়েছে উজবেকিস্তানের তাশখন্ত (২৪২), ভারতের কলকাতা (২২২) ও পাকিস্তানের লাহোর (২১৪)। এসব শহরের বায়ুমানও ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯