মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বগুড়ায় মা ও দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

বগুড়ায় মা ও দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

বগুড়ায় মা ও দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি
বগুড়ায় মা ও দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় এখনো মামলা হয়নি

অনুসন্ধান২৪>>বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামে এক সেনাসদস্যর বাসা থেকে তাঁর দুই শিশুসন্তানের গলা কাটা এবং স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

বগুড়ার শাজাহানপুরে মা ও দুই সন্তানের লাশ উদ্ধারের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নিহত গৃহবধূর পরিবারের সদস্যদের দাবি, স্বামীর বিরুদ্ধে মামলা করতে চাইলেও পুলিশ মামলা নিচ্ছে না।

নিহত সাদিয়া মুস্তারিমের (২৮) বাবা শাজাহানপুরের ভান্ডারপাইকার গ্রামের মোফাজ্জল হোসেন অভিযোগ করেন, তাঁর জামাতা সেনাসদস্য শাহাদত হোসেন বাড়ি কেনার নাম করে দুই দফায় চার লাখ টাকা নিয়েছেন। কয়েক দিন আগে মোটরসাইকেল কেনার পর বাবার বাড়ি থেকে টাকা আনতে সাদিয়াকে চাপ দেন। যৌতুকের টাকা না পেয়ে পরিকল্পিতভাবে স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেছেন বলে বাবার অভিযোগ।

মোফাজ্জলের চাচাতো ভাই জাহাঙ্গীর আলমের ভাষ্য, দাম্পত্য জীবনে সাদিয়া সুখী ছিলেন না। গত সোমবার রাতে কোনো এক সময় সাদিয়া ও দুই শিশুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। ঘটনার সময় শাহাদত বাড়িতেই ছিলেন, কিন্তু পরদিন সকাল ১০টা পর্যন্ত তিনি মৃত্যুর ঘটনা গোপন রাখেন।

জাহাঙ্গীর আলমের অভিযোগ, ‘আমরা শুরু থেকেই বলছি, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা হত্যা মামলা করতে চাই, কিন্তু পুলিশ মামলা নিতে গড়িমসি করছে। মঙ্গলবার রাতে ওসি সাদিয়ার বাবাকে থানায় ডেকে নেন। আমরা শাহাদতকে আসামি করে হত্যা মামলা দিতে চাইলে ওসি অপমৃত্যু মামলা দেওয়ার জন্য চাপ দেন। পুলিশ প্রভাবিত হয়েছে বুঝতে পেরে আমরা কৌশলে থানা থেকে বের হয়ে আসি। পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছে—হত্যা মামলা দেওয়া হবে।’

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুই শিশুকে গলা কেটে হত্যা এবং গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দুটি মামলা হবে—একটি হত্যা, অন্যটি অপমৃত্যু মামলা। গৃহবধূর ফাঁস লাগানো লাশ উদ্ধারের ঘটনায় অপমৃত্যু মামলা হবে, যার বাদী হবেন তাঁর স্বজনেরা। আর দুই শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় আলাদা হত্যা মামলা হবে, যার বাদী হবেন শিশু দুটির বাবার পরিবারের কেউ।

মামলা না নেওয়ার অভিযোগের বিষয়ে ওসি বলেন, যেহেতু গৃহবধূর লাশ ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয়েছে, সেহেতু প্রথমে অপমৃত্যু মামলা হবে। ময়নাতদন্তে হত্যার আলামত মিললে আদালতের অনুমতি সাপেক্ষে মামলাটি পরে হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হবে।

গত মঙ্গলবার সকাল নয়টার দিকে খলিশাকান্দি গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে সাদিয়ার ঝুলন্ত লাশ এবং দুই শিশুর গলাকাটা লাশ উদ্ধার করা হয়। সাদিয়ার তিন বছরের মেয়ে সাইফা ও সাত মাসের ছেলে সাইফের লাশ বিছানায় পড়ে ছিল।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯