সোমবার, ২৭ Jul ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ভেড়ামারায় ধানখেতে পড়ে ছিল এক ব্যক্তির মুখ পোড়ানো-গলাকাটা মরদেহ

ভেড়ামারায় ধানখেতে পড়ে ছিল এক ব্যক্তির মুখ পোড়ানো-গলাকাটা মরদেহ

ভেড়ামারায় ধানখেতে পড়ে ছিল এক ব্যক্তির মুখ পোড়ানো-গলাকাটা মরদেহ
ভেড়ামারায় ধানখেতে পড়ে ছিল এক ব্যক্তির মুখ পোড়ানো-গলাকাটা মরদেহ

অনুসন্ধান২৪>>কুষ্টিয়ার ভেড়ামারায় একটি ধানখেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মুখ পোড়ানো ও গলাকাটা বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে কৃষকরা উপজেলার ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলের মাঠে ধানখেতে মরদেহটি দেখে পুলিশে খবর দেয়।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল রব তালুকদার সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় কৃষকরা জানান, বুধবার সকালে প্রতিদিনের মতো তারা মাঠে ধান কাটতে যায়। এসময় রামচন্দ্রপুর বিলের মাঠে কৃষক মনিরের জমিতে তারা মধ্যবয়সী এক পুরুষের মুখ পোড়ানো, গলাকাটা বিবস্ত্র মরদেহ দেখতে পায়। তারা জানায়, অজ্ঞাত ব্যক্তিটিকে গতকাল মঙ্গলবার রাতেই হয়তো গলা কেটে হত্যা করা হয়েছে। পরবর্তীতে মরদেহটির মুখে আগুন দিয়ে পার্শ্ববর্তী ধানখেতে দুর্বৃত্তরা ফেলে রেখে যায়। সকালে মরদেহ দেখে আতঙ্কিত কৃষকরা পুলিশে খবর দেয়।

স্থানীয় কৃষক রাজা আলী বলেন, ‘সকালে আমি আমার জমিতে সার ও বীজ দিতে এসেছিলাম। আমার ঠিক পাশের জমিতেই তাকিয়ে দেখি পুতুলের মতো কি যেন পড়ে আছে। কাছে দিয়ে দেখি, মধ্যবয়সী একজন মানুষের মুখ পোড়ানো ও গলাকাটা বিবস্ত্র মরদেহ পড়ে আছে। পরবর্তীতে আমি কৃষক রুহুল শেখের মোবাইল থেকে পুলিশকে বিষয়টি জানিয়েছি।’

ভেড়ামারা থানার ওসি মো. আবদুর রব তালুকদার বলেন, ‘মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছি। আইন-শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম অপরাধী শনাক্তের কাজ করছে।’

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯