সোমবার, ২৭ Jul ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ ডিলার আটক

টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ ডিলার আটক

টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ ডিলার আটক
টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ ডিলার আটক

অনুসন্ধান২৪>>টিসিবির চাল দেওয়া হচ্ছে না গ্রাহকদের। নয়ছয় করে সেই চাল বেশি দামে বিক্রি করা হচ্ছে কালোবাজারে। অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেলে শেরপুর পৌর এলাকার শেখহাটি বাজার থেকে ২৪৮ বস্তায় সাড়ে সাত টন চাল জব্দ করা হয়েছে। এ সময় ডিলার নজরুল ইসলামকে আটক করে পুলিশ। তিনি পাকুরিয়া ইউনিয়নের গণইভরুয়া গ্রামের বাসিন্দা।

জানা গেছে, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) শেরপুর পৌর এলাকার ডিলার নজরুল ইসলাম গ্রাহকদের কাছে চাল বিক্রি না করে বেশি দামে কালোবাজারে বিক্রি করে আসছিলেন। ঘটনাটি গোপনে টিসিবি কর্তৃপক্ষকে জানান গ্রাহকরা। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়ার নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় শেখহাটি বাজারের জান্নাত এন্টারপ্রাইজ নামে একটি দোকান থেকে অবৈধভাবে মজুত করা সাড়ে সাত টন চাল জব্দ করা হয়। সদুত্তর দিতে না পারায় ডিলার নজরুলকে আটক করে পুলিশ।
তবে ডিলার নজরুল ইসলাম জানান, তিনি টিসিবির চাল বিক্রি শেষে ওই ব্যক্তির দোকানে কিছু চাল রেখেছিলেন গ্রাহকের কাছে বিক্রির জন্য। অবৈধ মজুত করেননি।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, কালোবাজারে বিক্রির অভিযোগ পেয়ে টিসিবির ডিলারকে চালসহ আটক করা হয়েছে। তদন্ত চলমান। যদি তিনি দোষী হন, তবে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন          

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯