সোমবার, ২৭ Jul ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
চকরিয়ায় ভাতিজার ঘুষিতে প্রাণ গেল চাচার

চকরিয়ায় ভাতিজার ঘুষিতে প্রাণ গেল চাচার

চকরিয়ায় ভাতিজার ঘুষিতে প্রাণ গেল চাচার
চকরিয়ায় ভাতিজার ঘুষিতে প্রাণ গেল চাচার

অনুসন্ধান২৪>>কক্সবাজারের চকরিয়ায় ভাতিজার ঘুষিতে মোহাম্মদ কালু শাহ্ (৮০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ শাহ্ ওমরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী অভিযুক্ত ভাতিজা আলী আহমদের (৬৮) বাড়ি ঘেরাও করে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে রয়েছে বলে জানা গেছে।

নিহত মোহাম্মদ কালু শাহ্ ওমরাবাদ গ্রামের মকবুল আলীর ছেলে। আর অভিযুক্ত আলী আহমদ একই গ্রামের সুরত আফজালের ছেলে।

জানা যায়, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচা মোহাম্মদ কালুর সঙ্গে তার ভাতিজা আলী আহমদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত আলী আহমদ বৃদ্ধ মোহাম্মদ কালুকে বুকে ঘুষি মারেন। এতে তিনি আহত হয়ে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে ধরে চকরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কালুকে মৃত ঘোষণা করেন। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে অভিযুক্ত আলী আহমদের বাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানান, আলী আহমদ বাড়িতেই লুকিয়ে রয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ভাতিজার ঘুষিতে চাচার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯