বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার রুটিন ও আসনবিন্যাস প্রকাশ

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার রুটিন ও আসনবিন্যাস প্রকাশ

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার রুটিন ও আসনবিন্যাস প্রকাশ
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার রুটিন ও আসনবিন্যাস প্রকাশ

অনুসন্ধান২৪>>বিসিএসের লিখিত পরীক্ষার প্রস্তুতিতে শিক্ষার্থীরা

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর শুরু হবে। সরকারি কর্ম কমিশন (পিএসসি) গতকাল সোমবার (২৪ নভেম্বর ২০২৫) লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাস প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারিগরি বা পেশাগত ক্যাডারের পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

আগামী ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলমান এই পরীক্ষায় প্রার্থীরা নির্দিষ্ট কিছু নিষেধাজ্ঞা ও নিয়ম মেনে পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষার হলে মোবাইল ফোন, ঘড়ি, স্মার্টওয়াচ, ইলেকট্রনিক ডিভাইসসহ অন্যান্য নিষিদ্ধ সামগ্রী ব্যবহার নিষিদ্ধ। একইসঙ্গে, কোনো প্রার্থী যদি পরীক্ষার সময় নিয়ম ভাঙেন বা অসদুপায় অবলম্বন করেন, তবে তার প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পিএসসি জানিয়েছে।

আবশ্যিক বিষয়ের পরীক্ষার সময়সূচি—

২৭ নভেম্বর: বাংলা (০০১)

৩০ নভেম্বর: বাংলা (০০২)

১ ডিসেম্বর: ইংরেজি (০০৩)

৩ ডিসেম্বর: বাংলাদেশ বিষয়াবলি (০০৫)

৪ ডিসেম্বর: আন্তর্জাতিক বিষয়াবলি (০০৭)

৭ ডিসেম্বর: গাণিতিক যুক্তি (০০৮) ও মানসিক দক্ষতা (০০৯)

৮ ডিসেম্বর: সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি (০১০)

১০ ডিসেম্বর থেকে শুরু হবে পদ–সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা।

উল্লেখ্য, চলতি বছরের ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার আবেদন করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ চাকরিপ্রার্থী। এতে মোট উত্তীর্ণ হন ১০ হাজার ৬৪৪ জন। গত ২৮ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

এদিকে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পিছিয়ে ‘যৌক্তিক সময়ে’ নেওয়ার দাবিতে প্রায় এক মাস ধরে আন্দোলন করছেন কিছু চাকরিপ্রার্থী। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সামনে বিক্ষোভ-অবস্থানের পর তাঁদের কর্মসূচি ছড়িয়ে পড়েছে দেশের কয়েকটি স্থানে। পরীক্ষা পেছানো না হলে অনশনের হুঁশিয়ারিও দেন প্রার্থীরা। এরপর পিএসসির পক্ষ থেকে গতকাল রোববার (২৩ নভেম্বর ২০২৫) বলা হয়েছে, লিখিত পরীক্ষা শুরুর তারিখটি পূর্বঘোষিত। অনেক আগেই এ বিসিএসের রোডম্যাপ (রূপরেখা) প্রকাশ করা হয়েছিল। পরীক্ষা গ্রহণের প্রস্তুতিও শেষ। এখন তা পেছানো সম্ভব নয়। এরই মধ্য সোমবার রুটিন প্রকাশ করা হলো।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯