মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বাউল শিল্পীদের ওপর হামলা মামলায় গ্রেপ্তার নেই

বাউল শিল্পীদের ওপর হামলা মামলায় গ্রেপ্তার নেই

বাউল শিল্পীদের ওপর হামলা মামলায় গ্রেপ্তার নেই
বাউল শিল্পীদের ওপর হামলা মামলায় গ্রেপ্তার নেই

অনুসন্ধান২৪>>মানিকগঞ্জে বাউলদের ওপর তৌহিদী জনতা নামধারীদের হামলায় একটি মামলা হয়েছে। গতকাল সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বাউলশিল্পী আবদুল আলিম সদর থানায় মামলাটি দায়ের করেন। তবে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

এর আগে গত রবিবার রাতে তৌহিদী জনতার পক্ষে সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগপত্রে স্বাক্ষর করেন মুফতি ওবায়দুল্লাহ, মুফতি মজিবুর রহমানসহ ছয়জন। এ ছাড়া পুলিশের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন এসব বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাউলদের ওপর হামলা মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি।

তবে সিসি ক্যামেরার ফুটেজ এবং ভিডিও দেখে আসামি শনাক্ত করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তৌহিদী জনতার পক্ষ থেকে অভিযোগের বিষয়ে ওসি বলেন, ‘তদন্ত করে সত্যতা পেলে অভিযোগ নথিভুক্ত করা হবে।

’ এ ছাড়া পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরির বিষয়িটিও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, কারাগারে আটক বাউলশিল্পী আবুল সরকারের গ্রামের বাড়ির নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন রাখা হয়েছে। এছাড়া নিয়মিত টহল দিচ্ছে পুলিশ।

ধর্ম অবমাননার অভিযোগে গত বৃহস্পতিবার বাউলশিল্পী আবুল সরকারকে  গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে কারাগারে রয়েছে তিনি।

তাঁর মুক্তির দাবিতে গতকাল সোমবার সমবেত হওয়ার সময় বাউলদের ওপর হামলা করে তৌহিদী জনতার ব্যনারে বেশ কিছু লোক।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯