সোমবার, ২৭ Jul ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
জ্যেষ্ঠ নেতাদের মুখের ভাষায় দুর্ভিক্ষ—স্ট্যাটাস দিয়ে এনসিপি নেতার পদত্যাগ

জ্যেষ্ঠ নেতাদের মুখের ভাষায় দুর্ভিক্ষ—স্ট্যাটাস দিয়ে এনসিপি নেতার পদত্যাগ

জ্যেষ্ঠ নেতাদের মুখের ভাষায় দুর্ভিক্ষ—স্ট্যাটাস দিয়ে এনসিপি নেতার পদত্যাগ
জ্যেষ্ঠ নেতাদের মুখের ভাষায় দুর্ভিক্ষ—স্ট্যাটাস দিয়ে এনসিপি নেতার পদত্যাগ

অনুসন্ধান২৪>>ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী বদিউল আলম (বাবু)। গতকাল সোমবার রাতে ‘জ্যেষ্ঠ নেতাদের ভাষা দুর্ভিক্ষ দেখা দিয়েছে’ এমন অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দেন তিনি। গত ২৯ জুন ২১ সদস্য নিয়ে এই উপজেলা কমিটি গঠন করা হয়েছিল।

বদিউল আলম তার ফেসবুক আইডিতে লেখেন, দলে অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেই তিনি দেখতে পান, দলের উপজেলা শাখার জ্যেষ্ঠ নেতাদের মুখের ভাষার দুর্ভিক্ষ চলে আসছে।

গত ১৮ অক্টোবর দলের জেলা শাখার উদ্যোগে উপজেলা শাখার নেতাদের নিয়ে আয়োজিত এক অনলাইন সভায় জ্যেষ্ঠ নেতাদের ভাষা ছিল নিকৃষ্ট মানের। এমন মানুষদের সঙ্গে রাজনীতি করার কোনো ইচ্ছা তার নেই।

এনসিপির উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ডি এম আলাউদ্দিন বলেন, ওই যুগ্ম সমন্বয়কারীর পদত্যাগের বিষয়টি ফেসবুকের মাধ্যমে গতকাল রাতে জেনেছেন। তবে এখনো লিখিত কিছু পাননি।

বদিউল আলম কমিটিতে গুরুত্বপূর্ণ পদে থাকলেও তিনি কখনোই দলের কার্যক্রমে সক্রিয় ছিলেন না। নামে মাত্রই কমিটিতে ছিলেন।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯