বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
অর্থনীতি খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোচ্ছে

অর্থনীতি খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোচ্ছে

অর্থনীতি খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোচ্ছে
অর্থনীতি খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোচ্ছে

অনুসন্ধান২৪>>কয়েক বছর ধরেই অর্থনৈতিক প্রবৃদ্ধির স্থবিরতা চলছে। ৩–৪ শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে, যা প্রত্যাশার তুলনায় অনেক কম। অর্থনীতির সূচকগুলো ঘুরে দাঁড়িয়েছে, তা বলা যাবে না। তবে পতন ঠেকেছে।

অর্থনীতি এগোচ্ছে, কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোচ্ছে। কয়েক বছর ধরে অর্থনীতির প্রবৃদ্ধিতে যে স্থবিরতা ছিল, তা থেকে বেরিয়ে আসতে পারছি না।

এই স্থবিরতার অন্যতম কারণ রাজনৈতিক অস্থিরতা। এখন রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি ভবিষ্যৎ অনিশ্চয়তাও আছে। নির্বাচন নিয়ে উদ্যোক্তারা আশাবাদী। তবে পকেটে হাত দেওয়ার (বিনিয়োগ করা) মতো পরিস্থিতি তৈরি হয়নি। সার্বিকভাবে রাজনৈতিক অনিশ্চয়তা কেটে যায়নি, তবে কাটার পথে হাঁটছে। নির্বাচনী ট্রেন স্টেশন ছেড়ে গেছে। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার মসৃণ হস্তান্তর হবে কি না, তা–ও বিবেচনায় রাখছেন উদ্যোক্তারা।

অর্থনীতির শ্লথগতির কারণ হিসেবে আরও তিনটি কারণ আছে। এগুলো হলো জ্বালানিসংকট; আর্থিক খাতের দুরবস্থা; মানুষের কেনাকাটার সক্ষমতা দুর্বল; বৈশ্বিক অর্থনীতির চলমান অনিশ্চয়তা।

জ্বালানিসংকট বিনিয়োগের প্রধানতম সমস্যা। এটি পুরোনো ও জানা সমস্যা। এ ছাড়া ব্যাংক ও আর্থিক খাতের দুর্বলতার কারণে উদ্যোক্তারা চাহিদা অনুসারে বিনিয়োগ করতে পারেন না। এখানে শুধু সুদের হার বিনিয়োগ আকর্ষণে বড় সমস্যা নয়। অর্থায়নের প্রাপ্যতা দুর্বলতাও (অ্যাকসেস টু ফাইন্যান্স) বিনিয়োগে বড় সমস্যা। ব্যাংক খাত ছাড়া অন্য কোনো খাত থেকে বিনিয়োগের অর্থ পাওয়ার সুযোগ সীমিত।

এ ছাড়া বছরজুড়ে মূল্যস্ফীতি ৮ শতাংশের বেশি। কিন্তু মজুরি মূল্যস্ফীতির চেয়ে কম। তাই মানুষের কেনাকাটার ক্ষমতা কমে গেছে। অন্যদিকে কর্মসংস্থান পরিস্থিতিতেও তেমন কোনো পরিবর্তন হয়নি। বিনিয়োগ বৃদ্ধি না পাওয়ায় চাকরির সুযোগ বাড়ছে না।

বৈশ্বিক বাণিজ্যে বড় ধরনের অনিশ্চয়তা চলমান। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের ফলে বিশ্ববাণিজ্যের পতন হতে পারে। কারণ, বিশ্বব্যাপী পণ্যের চাহিদা কমেছে। বিদেশি ক্রেতারা এখনো ঠিক করতে পারছেন না, তাঁরা কোথা থেকে পণ্য কিনবেন। এতে আমাদের পোশাক খাতও ঝুঁকির মধ্যে পড়েছে। কারণ, বিদেশি ক্রেতারা এখন দ্বিধাগ্রস্ত।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯