মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
যৌতুকের দাবিতে তরুণীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

যৌতুকের দাবিতে তরুণীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

যৌতুকের দাবিতে তরুণীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
যৌতুকের দাবিতে তরুণীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

অনুসন্ধান২৪>>বগুড়ায় পালিয়ে বিয়ের পর তিন মাসের মাথায় যৌতুক না পেয়ে আফিয়া আকতার (১৯) নামের এক তরুণীকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ বগুড়া শহরের কৈপাড়া এলাকার একটি ভাড়া বাসার জানালার গ্রিলের সঙ্গে গামছা প্যাঁচানো অবস্থায় আফিয়ার লাশ উদ্ধার করে। এ ঘটনায় তাঁর স্বামী রিয়াজুল নাফিজকে (২২) আটক করেছে পুলিশ।

রিয়াজুল বগুড়ার কাহালু উপজেলার নশিপুর গ্রামের বাসিন্দা। নিহত আফিয়া আকতার একই উপজেলার মুরইল পোড়ামারা গ্রামের আনোয়ারুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, প্রেমের সম্পর্ক দুই পরিবার মেনে না নেওয়ায় রিয়াজুল নাফিজ তিন মাস আগে আফিয়া আকতারকে পালিয়ে বিয়ে করেন। বিয়ের পর তাঁরা বগুড়া শহরের কৈপাড়া এলাকার ভাড়া বাসায় ছিলেন।

নিহত আফিয়ার স্বজনদের অভিযোগ, বিয়ের পর নাফিজ যৌতুক হিসেবে পাঁচ লাখ টাকা ও একটি মোটরসাইকেল দাবি করেন। এসব না দেওয়ায় আফিয়াকে নির্যাতন শুরু করেন। বাধ্য হয়ে গত বৃহস্পতিবার আফিয়া বাবার বাড়িতে চলে যান এবং রোববার দুপুরে ভাড়া বাসায় ফিরে আসেন। সন্ধ্যায় আফিয়া মুঠোফোনে মা–বাবাকে একাধিকবার ফোন করে তাঁকে বাঁচানোর জন্য আকুতি জানান। পরে স্বজনেরা কৈপাড়ার বাসায় গিয়ে ঘরের জানালার গ্রিলের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় তাঁর ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং নাফিজকে আটক করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, আফিয়ার পরিবার অভিযোগ করেছে, যৌতুকের টাকা ও মোটরসাইকেল না পেয়ে নাফিজ নির্যাতনের পর শ্বাসরোধে তাঁকে হত্যা করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এখনো মামলা হয়নি। মামলা হলে নাফিজের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯