বুধবার, ২৯ Jul ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
যুবককে নির্যাতনের পর নাকে খত দিয়ে ঘোরানো হলো গ্রাম

যুবককে নির্যাতনের পর নাকে খত দিয়ে ঘোরানো হলো গ্রাম

যুবককে নির্যাতনের পর নাকে খত দিয়ে ঘোরানো হলো গ্রাম
যুবককে নির্যাতনের পর নাকে খত দিয়ে ঘোরানো হলো গ্রাম

অনুসন্ধান২৪>>ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে চুরির অপবাদে এক যুবককে নির্যাতনের পর নাকে খত দিয়ে গ্রাম ঘোরানোর অভিযোগ উঠেছে সিরাজুল ইসলাম নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে। শনিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার কালিশংকরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও রবিবার(২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। নির্যাতনের শিকার রসুল আলী ওই গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

জানা গেছে, গত শুক্রবার রাতে ওই গ্রামের পল্লী চিকিৎসক এনামুল হকের বাড়িতে চুরি হয়। পরেরদিন বিকেল ৪ টার দিকে সালিশের নাম করে ওই যুবককে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডেকে নেওয়া হয়। পরে তাকে চুরির অপবাদ দিয়ে নির্যাতন করেন ভায়না ইউনিয়নের ৯ নং ওর্য়াড বিএনপির সভাপতি সিরাজুল ইসলামসহ কয়েকজন ব্যক্তি।

ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, যুবককে মাটিতে শুইয়ে নাক মাটিতে ঘষতে ঘষতে গ্রামে ঘোরাচ্ছেন একজন ব্যক্তি।

সেই দৃশ্য দেখছেন স্থানীয়রা। একপর্যায়ে তাকে তুলে একাধিকবার কান ধরে উঠবস করানো হয়। পরে ওই যুবককে মারতে মারতে গ্রাম থেকে বের করে দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে জানতে বিএনপি নেতা সিরাজুল ইসলামের মোবাইলে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়।

হরিণাকুণ্ডু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন বলেন, ‘বিষয়টি অত্যন্ত পরিতাপের। এ ধরণের ন্যাক্কারজনক ঘটনার সাথে বিএনপির কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ‘এ ধরণের আইন বর্হিভূত ঘটনা কাম্য নয়। এ ঘটনা নিয়ে পুলিশ ইতোমধ্যে কাজ শুরু করছে।’

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯