শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
সুদানে অপুষ্টিতে মৃত্যু ২৩ শিশুর

সুদানে অপুষ্টিতে মৃত্যু ২৩ শিশুর

সুদানে অপুষ্টিতে মৃত্যু ২৩ শিশুর
সুদানে অপুষ্টিতে মৃত্যু ২৩ শিশুর

অনুসন্ধান২৪>>সুদানের দেশটির সামরিক বাহিনী এবং একটি আধাসামরিক গোষ্ঠীর মধ্যে ভয়াবহ লড়াইয়ে মাত্র এক মাসে ২৩ শিশু মারা গেছে। একটি মেডিকেল গ্রুপ তথ্য জানিয়েছে। খবর

গ্রুপটি জানিয়েছে, সুদানের কর্দোফান অঞ্চলে অপুষ্টিজনিত কারণে ২৩ জন শিশুর মৃত্যু হয়। এর মধ্য দিয়ে উত্তরপূর্ব আফ্রিকান দেশটিতে ৩০ মাসেরও বেশি সময় ধরে চলা ধ্বংসাত্মক যুদ্ধে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ার পর মানবিক বিপর্যয়ের চিত্র স্পষ্ট হয়ে ওঠে

২০২৩ সালের এপ্রিলে সুদানে বিশৃঙ্খলা শুরু হয় যখন সামরিক বাহিনী এবং শক্তিশালী আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব রাজধানী খার্তুম এবং দেশের অন্যান্য স্থানে প্রকাশ্য লড়াইয়ের জন্ম দেয়

জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে, এই ধ্বংসাত্মক যুদ্ধে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, তবে সাহায্যকারী গোষ্ঠীগুলো বলছে, প্রকৃত সংখ্যাটি এর চেয়ে অনেক বেশি হতে পারে

এই যুদ্ধে এরইমধ্যে বিশ্বের বৃহত্তম মানবিক সংকট তৈরি করেছে, যেখানে কোটি ৪০ লাখেরও বেশি  মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। রোগের প্রাদুর্ভাব বাড়িয়েছে এবং দেশের কিছু অংশকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে

আন্তর্জাতিক ক্ষুধা বিশেষজ্ঞদের মতে, সেপ্টেম্বর পর্যন্ত কর্দোফান এবং পশ্চিমাঞ্চলীয় দারফুরে প্রায় ৩৭০,০০০ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছেন। এছাড়া আরও ৩৬ লাখ মানুষ দুর্ভিক্ষের কবল থেকে মাত্র এক ধাপ দূরে রয়েছেন বলে জানানো হয়েছে

এদিকে, শিশুদের মৃত্যুর জন্য তীব্র অপুষ্টি এবং সরবরাহের ঘাটতিকে দায়ী করা হয়েছে

সংঘাতের ওপর নজরদারিকারী পেশাদারদের একটি সংস্থা সুদান ডক্টরস নেটওয়ার্ক জানায়, ২০ অক্টোবর থেকে ২০ নভেম্বরের মধ্যে অবরুদ্ধ কাদুগলি শহর এবং ডিলিং শহরে শিশুদের মৃত্যুর খবর পাওয়া গেছে

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯