বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সিঙ্গাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে

সিঙ্গাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে

সিঙ্গাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে
সিঙ্গাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে

অনুসন্ধান২৪>>জমিসংক্রান্ত বিরোধের জেরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় এক বৃদ্ধকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশীর বিরুদ্ধে। গতকাল শনিবার রাতে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর মুন্সিপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সারফিন মোল্লা (৬৫)। তিনি ফোর্ডনগর গ্রামের মৃত সাইজুদ্দিন মোল্লার ছেলে এবং কৃষিকাজ করতেন।

পুলিশ, পরিবার ও স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, জমির সীমানা নিয়ে সারফিন মোল্লার সঙ্গে প্রতিবেশী রউফুল আলমের (৩০) বিরোধ চলছিল।

সম্প্রতি তাঁদের জমির সীমানায় সেচের পানির নালা নির্মাণ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জেরে গতকাল রাত পৌনে আটটার দিকে বাড়ির অদূরে ফোর্ডনগরের মুন্সিপাড়া মোড় এলাকায় রউফুল আলম ও তাঁর সহযোগীরা সারফিনের ওপর হামলা চালান। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে সারফিনের মাথা গুরুতর জখম হয়।

পরে আহত অবস্থায় স্বজনেরা তাঁকে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

আজ রোববার সকালে সারফিনের ছেলে মোশারফ মোল্লা মুঠোফোনে বলেন, জমির আলে সেচের পানি প্রবাহের নালা নির্মাণ নিয়ে তাঁর বাবার সঙ্গে প্রতিবেশী রউফুলের বিরোধ ছিল। আজ এ নিয়ে গ্রামে সালিস বৈঠকের কথা ছিল।

তবে এর আগেই গতকাল রাতে প্রতিবেশী রউফুল ও তাঁর সহযোগীরা ধারালো চাপাতি দিয়ে তাঁর বাবার মাথায় গুরুতর আঘাত করেন।

ঘটনার পর থেকে রউফুল ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে গেছেন। অভিযোগের বিষয়ে তাঁর ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার কল করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে। এ কারণে অভিযোগের বিষয়ে রউফুলের বক্তব্য পাওয়া যায়নি।

এ খবরের সত্যতা নিশ্চিত করে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এ এম তৌফিক আজম বলেন, সারফিনের লাশের ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলার দায়েরের প্রস্তুতি চলছে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯