মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
শাহজালালে স্বর্ণসহ চোরাকারবারী আটক

শাহজালালে স্বর্ণসহ চোরাকারবারী আটক

শাহজালালে স্বর্ণসহ চোরাকারবারী আটক
শাহজালালে স্বর্ণসহ চোরাকারবারী আটক

অনুসন্ধান২৪>>রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ নূরুল আলম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এপিবিএন মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এপিবিএন জানিয়েছে, শনিবার (২২ নভেম্বর) বিকালে বিশেষ অভিযান চালানোর সময় বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন নূরুল আলম। এ সময় এয়ারপোর্ট এপিবিএন সদস্যরা তাকে আটক করে।

আটককৃত ব্যক্তিকে এপিবিএন অফিসে নিয়ে তল্লাশি করে তার গলায় ঝুলানো হজে ব্যবহৃত কাপড়ের ব্যাগ, পরিহিত জুব্বা এবং পায়জামার ডান পকেট থেকে ১ কেজি ৩০০ গ্রাম স্বর্ণালংকার এবং ১৩ হাজার ৯৭০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূরুল আলম জানিয়েছে, ২১ ও ২২ ক্যারেটের এই স্বর্ণালংকারগুলো বিভিন্ন দেশ হতে যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা হয়েছে।

এপিবিএন জানিয়েছে, নূরুল আলম দীর্ঘদিন যাবৎ বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং রিসিভার হিসেবে কাজ করে আসছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯