মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
অনুসন্ধান২৪>>ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বিএনপি নেতা এসএম সারওয়ার ফকিরকে মারধরের ঘটনায় সাবেক চেয়ারম্যান গোলাম ফারুকসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সারওয়ারকে উদ্ধার করে ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম সরকারের অনুসারী উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এসএম সারওয়ারের সঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক ও ধানের শীষের প্রার্থী আখতারুল আলম ফারুকের সমর্থক সাবেক চেয়ারম্যান গোলাম ফারুকের ছেলেসহ কয়েকজনের কথা–কাটাকাটি হয়।
এর আগে পাটিরা বাজারে তমাল বিএনপি নেতা করিম সরকারকে নিয়ে বিরূপ মন্তব্য করলে সারওয়ার প্রতিবাদ জানালে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।
কিছুক্ষণ পর তোফায়েল আহামেদ তমাল লোকজন নিয়ে বাজারের একটি ঘরে বসে থাকা সারওয়ারের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারধর করেন।
খবর পেয়ে করিম সরকারপন্থী শতাধিক নেতাকর্মী ও সমর্থক ঘটনাস্থলে গিয়ে হামলাকারী তিনজনকে একটি ঘরে প্রায় তিন ঘণ্টা ধরে অবরুদ্ধ করে রাখে এবং স্লোগান দিতে থাকে। পরে রাত সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক, তার ছেলে তোফায়েল আহামেদ তমাল এবং শিবলীকে আটক করে থানায় নিয়ে যায়।
আহত সারওয়ার অভিযোগ করে বলেন, ‘বিএনপি নেতা ফারুকের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাকে ব্যাপক মারধর করেছে।
ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ওয়াদিয়া জানান, রাত সাড়ে ৮টার দিকে সারওয়ারকে আহত অবস্থায় আনা হয়।
তার বাম হাত ও বাম কাঁধে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, ‘মারধরের ঘটনায় অবরুদ্ধ অবস্থায় থাকা তিনজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’