সোমবার, ০৮ Jun ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
পেশাদার ৩৫ সাংবাদিক সংগঠনের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পেশাদার ৩৫ সাংবাদিক সংগঠনের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশালে পেশাদার ৩৫ সাংবাদিক সংগঠনের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশালে পেশাদার ৩৫ সাংবাদিক সংগঠনের উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৮টায় বরিশাল নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় এ মতবিনিময় সভা বসে। গণমাধ্যমের স্বাধীনতা, রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ এবং গণমানুষের সমস্যাগুলো নিয়ে সাংবাদিক ও রাজনৈতিক নেতাদের মধ্যে খোলামেলা আলোচনার সুযোগ সৃষ্টি হয় এ আয়োজনে।

সভায় প্রধান প্রধান রাজনৈতিক দলসমূহের বরিশালের নেতৃত্ব পর্যায়ের ব্যক্তিদের সরব উপস্থিতিতে যেন এক মিলনমেলায় পরিনত হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাছের রহমাতুল্লা, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল মহানগর জামায়াতে ইসলামী’র নায়েবে আমীর প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস এবং পেশাদার ৩৫ সংগঠনের প্রধান উপদেষ্টা সাংবাদিক আলম রায়হানসহ সকল সাংবাদিকবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন পেশাদার ৩৫ সাংবাদিক সংগঠনের সভাপতি মামুনুর রশীদ নোমানী এবং সঞ্চালনা করেন সেক্রেটারি শেখ শামীম।
সভায় বক্তারা বলেন, রাজনৈতিক দল ও সাংবাদিকরা জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে কাজ করেন। তাই উভয় পক্ষের মধ্যে সুসম্পর্ক, মতবিনিময় ও সহযোগিতা গণতান্ত্রিক পরিবেশ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকরা জানান, মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে নানা বাধা-বিপত্তির মুখোমুখি হতে হয়। তাই রাজনৈতিক ও প্রশাসনিক সহায়তাও প্রয়োজন।

অন্যদিকে উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষ সাহসিক কাজের প্রশংসা করেন। তারা বলেন, গণমাধ্যম দেশের গণতন্ত্রকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মতবিনিময় সভায় দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, জনগণের সমস্যা, গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে নানা দিক আলোচনা হয়।

সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের আহ্বান জানান, যাতে সমাজের সার্বিক উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করা সম্ভব হয়

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯