বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জলবায়ু সুবিচারের দাবিতে কিশোর-তরুণ-শ্রমিকদের সম্মেলন

জলবায়ু সুবিচারের দাবিতে কিশোর-তরুণ-শ্রমিকদের সম্মেলন

জলবায়ু সুবিচারের দাবিতে কিশোর-তরুণ-শ্রমিকদের সম্মেলন
জলবায়ু সুবিচারের দাবিতে কিশোর-তরুণ-শ্রমিকদের সম্মেলন

অনুসন্ধান২৪>>ব্রাজিলের বেলেম শহরে চলছে ৩০তম বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩০।

এই সম্মেলনকে সামনে রেখে নিজেদের দাবিকে সামনে আনছে জলবায়ুকর্মীরা। গত ২০ নভেম্বর ২০২৫ শুক্রবার সকালে ঢাকার প্রেস ক্লাবে একটি সম্মেলন করেছে কিশোর-তরুণ-শ্রমিক জলবায়ু আন্দোলনকর্মীরা।

তাঁদের দাবি, দেশের অ্যানার্জি মাস্টারপ্ল্যান সংশোধন করতে হবে। কপ৩০ সম্মেলনে ন্যায্য রূপান্তর নিশ্চিত করতে হবে।

এই সম্মেলন ছিল বিশ্বব্যাপী সংহতি আন্দোলনের অংশ। সংগঠক ও অংশগ্রহণকারীরা বলেছেন, জীবাশ্ম জ্বালানিনির্ভর সমাধান আর গ্রহণযোগ্য নয়।

এখন প্রয়োজন দ্রুত, মানুষকেন্দ্রিক ও অনুদান-নির্ভর ন্যায্য রূপান্তর।

ইয়ুথনেট গ্লোবাল, বাংলাদেশ লেবার ফাউন্ডেশন, ন্যাশনাল অ্যালায়েন্স ফর জাস্ট ট্রানজিশন বাংলাদেশ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে তরুণদের পাশাপাশি শ্রমিক নেতারা অংশ নেন।

বাঘ ও পান্ডার পোশাকধারী প্রতীকী প্রদর্শনী, জলবায়ু সুবিচার সংহতি দেয়ালসহ নানা সৃজনশীল উপায়ে তারা নিজেদের দাবি তুলে ধরেন।

অংশগ্রহণকারীদের মতে, ন্যায্য রূপান্তর মানে এমন এক পরিবর্তন, যেখানে শ্রমিকদের অধিকার সুরক্ষিত থাকবে, সামাজিক সুরক্ষা জোরদার হবে, নবায়নযোগ্য শক্তির পথে আরও দ্রুত ও স্বচ্ছভাবে এগোনো হবে।

যারা জলবায়ু সংকট সৃষ্টি করেনি, তাদের ওপর বোঝা চাপানো যাবে না।

ইয়ুথনেট গ্লোবালের নির্বাহী সমন্বয়কারী ও বাংলাদেশের কপ৩০ যুব প্রতিনিধি সোহানুর রহমান বলেন, ন্যায্য রূপান্তর মানে দূষণ থেকে সমাধানের পথে যেতে গিয়ে কাউকে পেছনে না ফেলে এগোনো।

শ্রমিকদের পক্ষে কথা বলেন বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক একে এম আশরাফ উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশের শ্রমিকরা জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কর্মী। তাই রূপান্তর হতে হবে শ্রমিকদের কথা মাথায় রেখে।

আরও পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯