মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা ঘটনায় ঘাতক স্বামী আটক

স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা ঘটনায় ঘাতক স্বামী আটক

স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা ঘটনায় ঘাতক স্বামী আটক
স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যা ঘটনায় ঘাতক স্বামী আটক

অনুসন্ধান২৪>>রাজশাহীর বাঘায় স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনার মামলায় আসামি ঘাতক স্বামী মো. সুরুজকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব-৫।

শনিবার (২২ নভেম্বর) র‍্যাব-৫, সিপিএসসি রাজশাহী কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

এর আগে, শুক্রবার (২১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে ঢাকার মিরপুর ১২ এলাকা থেকে সিপিসি-১ মিরপুর ক্যাম্পের সহযোগিতায় যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত সুরুজ রাজশাহীর বাঘা উপজেলার চক নারায়ণপুর গ্রামের শহিদুল মাঝির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে ভিকটিম অনন্যা খাতুন মুন্নি (২৫) এর সঙ্গে সুরুজের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন অজুহাতে অনন্যাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করত। পরে যৌতুকের দাবিতে ঝগড়ার জেরে গত ১ নভেম্বর ভোর ৪টায় বাড়ির উঠানে নিয়ে স্ত্রী অনন্যার শরীরে ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয় সুরুজ।

দগ্ধ অবস্থায় স্থানীয়রা অনন্যাকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এদিন বিকালে মৃত্যুবরণ করে অনন্যা।

এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে বাঘা থানায় হত্যা মামলা করে।

র‌্যাব জানায়, আসামিদের গ্রেফতারে র‍্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় যৌথ অভিযানিক দল ঢাকা মহানগরীর মিরপুর-১২ এলাকা থেকে এজাহারনামীয় ১ নম্বর আসামি সুরুজকে গ্রেফতার করতে সক্ষম হয়।

আটকের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯