বুধবার, ২৯ Jul ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
সরকারি কর্মকর্তা ও সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে ডিসির মতবিনিময়

সরকারি কর্মকর্তা ও সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে ডিসির মতবিনিময়

সরকারি কর্মকর্তা ও সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে ডিসির মতবিনিময়
সরকারি কর্মকর্তা ও সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে ডিসির মতবিনিময়

অনুসন্ধান২৪>>পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন পটুয়াখালী জেলা প্রশাসক।

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. আহসান উল্লাহ পিন্টু সিকদার, সহ সভাপতি মো. আমিনুল ইসলাম খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ মুন্সী, বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা আমির মাওলানা মো. সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা, মির্জাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. কামরুজ্জামান জুয়েল, আকতার হোসেন চৌধুরী মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ গাজী মো. বজলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ওয়াদুদ গোলদার, সুবিদখালী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. ওবায়দুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু বিজয় কৃষ্ণ শীল, মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) খাঁন নুরুল ইসলাম, প্রতিনিধি সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন, জুলাই ছাত্র আন্দোলনে আহত জুলাই যোদ্ধা মো. রায়হান আহম্মেদ, ছাত্র প্রতিনিধি মো. রাশেদুল ইসলাম ও সফল উদ্যোক্তা (খামারী) মো. মাহফুজুল হাসান প্রমুখ।

সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সংবাদকর্মী, মসজিদের ইমাম, জুলাই যোদ্ধা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ দুই শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯