বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
যাত্রীবাহী গাড়ি থেকে ৬০০কেজি জব্দ জাটকা গেল এতিমখানায়

যাত্রীবাহী গাড়ি থেকে ৬০০কেজি জব্দ জাটকা গেল এতিমখানায়

যাত্রীবাহী গাড়ি থেকে ৬০০কেজি জব্দ জাটকা গেল এতিমখানায়
যাত্রীবাহী গাড়ি থেকে ৬০০কেজি জব্দ জাটকা গেল এতিমখানায়

অনুসন্ধান২৪>>মতলব উত্তরে যাত্রীবাহী গাড়ি থেকে জব্দ জাটকা এতিমখানায় বিতরণ

চাঁদপুরের মতলব উত্তরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাটকা উদ্ধার করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড।

শনিবার (২২ নভেম্বর) ভোর ৫টা থেকে সকাল ৬টা পর্যন্ত যৌথ এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে বিভিন্ন যাত্রীবাহী গাড়ি, ঢাকাগামী ট্রাক ও পিকআপ ভ্যান তল্লাশি করে মোট ৬০০ কেজি জাটকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

অভিযানে মাঠপর্যায়ে সহায়তা করেন বাংলাদেশ কোস্টগার্ড মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো: নাসিম।

উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য দপ্তরের ইমাম হোসেন।

শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।

এসময় মৎস্য বিভাগ জানায়, নিষিদ্ধ সময়ে পরিবহন যোগে জাটকা পাচার বন্ধে প্রতিদিন বিভিন্ন সড়ক ও নদীপথে নজরদারি বাড়ানো হয়েছে। জাটকা পরিবহন, বিক্রি বা মজুতের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় চন্দ্র দাস বলেন, জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে আমরা নদীতে নিয়মিত টহল পরিচালনা করছি।

জেলেদের নিষিদ্ধ সময়ে নদীতে গিয়ে জাটকা ধরা থেকে বিরত রাখতে আমরা তাদের সচেতন ও উদ্বুদ্ধ করছি।

একই সঙ্গে স্থলপথে যাতে পরিবহনযোগে জাটকা পাচার না করা যায়, সেজন্য টহল জোরদার করা হয়েছে। ইলিশের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ১ নভেম্বর থেকে ৩০ জুন ২০২৬ পর্যন্ত চলছে জাটকা সংরক্ষণ অভিযান। প্রতিদিন নৌ-নদী ও স্থলপথে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯