মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ভূমিকম্পে নিহতের পরিবারকে ২৫ হাজার ও আহতদের ১৫ হাজার টাকা দেবে সরকার

ভূমিকম্পে নিহতের পরিবারকে ২৫ হাজার ও আহতদের ১৫ হাজার টাকা দেবে সরকার

ভূমিকম্পে নিহতের পরিবারকে ২৫ হাজার ও আহতদের ১৫ হাজার টাকা দেবে সরকার
ভূমিকম্পে নিহতের পরিবারকে ২৫ হাজার ও আহতদের ১৫ হাজার টাকা দেবে সরকার

অনুসন্ধান২৪>>এখন পর্যন্ত সব মিলিয়ে ১০ জন নিহত ও ৪৬১ জন আহতের তথ্য পাওয়া গেছে। সরকার এসব পরিবারকে সহায়তা দিতে জেলা প্রশাসনের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে।

ভূমিকম্পে নিহতদের পরিবার ও আহতদের আর্থিক সহায়তা দেবে সরকার। এ ক্ষেত্রে নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা ও আহতদের ১৫ হাজার করে টাকা দেয়া হবে।

আজ শনিবার (২২ নভেম্বর) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ভূমিকম্প-পরবর্তী সময়ে তাৎক্ষণিকভাবে গতকাল দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জরুরি সাড়াদান কেন্দ্র খুলেছে। এ কেন্দ্রের টেলিফোন নম্বর ০২৫৮৮১১৬৫১। কেন্দ্রটি সব জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করেছে। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও মাগুরা জেলা থেকে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য পাওয়া গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা জেলায় বিশেষ করে ঢাকা শহরে ৪ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছে। নারায়ণগঞ্জে ১ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। নরসিংদীতে ৫ জন নিহত ও ১১০ জন আহতের তথ্য পাওয়া যায়। গাজীপুরে আহতের সংখ্যা ২৫২ জন এবং মাগুরায় আহত হন ২২ জন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, এখন পর্যন্ত সব মিলিয়ে ১০ জন নিহত ও ৪৬১ জন আহতের তথ্য পাওয়া গেছে। সরকার এসব পরিবারকে সহায়তা দিতে জেলা প্রশাসনের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯