বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
কুষ্টিয়ায় কৃষককে গুলি করে হত্যা, আহত ১

কুষ্টিয়ায় কৃষককে গুলি করে হত্যা, আহত ১

কুষ্টিয়ায় কৃষককে গুলি করে হত্যা, আহত ১
কুষ্টিয়ায় কৃষককে গুলি করে হত্যা, আহত ১

অনুসন্ধান২৪>>কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় রেফাজুল ইসলাম (৪০) নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়‌নের রায়টা পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রেফাজুল ইসলাম একই এলাকার জামাত আলীর ছে‌লে।

এ সময় দুর্বৃত্ত‌রা লালন মন্ডল (৫০) নামে স্থানীয় এক চা বি‌ক্রেতা‌কে ধারা‌লো অস্ত্র দি‌য়ে কু‌পি‌য়ে‌ছে। তা‌কে ভেড়ামারা উপ‌জেলা স্বাস্থ‌ কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। এ ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রা‌তে রায়টা পাথরঘাটা এলাকার এক‌টি দোকা‌নে দাঁ‌ড়ি‌য়ে ছি‌লেন রেফাজুল ইসলাম। এ সময় কয়েকজন অস্ত্রধারী কাছ থেকে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই রেফাজুলের মৃত্য হয়। এ সময় ঘটনাস্থ‌লে থাকা স্থানীয় চা বি‌ক্রেতা লালন মন্ডলকেও ধারা‌লো অস্ত্র দি‌য়ে কু‌পি‌য়ে আহত ক‌রে দুর্বৃত্তরা।

আহত লালন মন্ড‌লের বড় জামাই অ‌নিক ব‌লেন, আমার শ্বশুর খুবই গ‌রিব মানুষ। রায়টা পাথরঘাটা এলাকায় চা বি‌ক্রি ক‌রেন। পা‌শেই তার ছে‌লে মাছ ধর‌ছিল। ঘটনার সময় ছে‌লে‌কে আন‌তে যা‌চ্ছি‌লেন। তখন তা‌কেও ধারা‌লো অস্ত্র দি‌য়ে কু‌পি‌য়ে জখম ক‌রে দুর্বৃত্তরা ।

ভেড়ামারা উপ‌জেলা স্বাস্থ‌ কম‌প্লে‌ক্সের আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার (আরএমও) একরামুল হক  ব‌লেন,আহত ব্যক্তির মাথাসহ শরী‌রের বি‌ভিন্ন অং‌শে ধারা‌লো অস্ত্র দি‌য়ে আঘাতের চিহৃ র‌য়ে‌ছে। তার শরী‌রে গু‌লির কোওরি আলামত পাওয়া যায়‌নি। তি‌নি শঙ্কামুক্ত আছেন।

কু‌ষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দে‌লোয়ার হো‌সেন ব‌লেন, গু‌লি‌বিদ্ধ হ‌য়ে এক ব্যক্তি মারা গেছেন। ধারণা কর‌ছি এটি এক‌টি প‌রিক‌ল্পিত হত্যাকাণ্ড। ত‌বে কারা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষ‌য়ে পু‌লিশ কাজ কর‌ছে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯