বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
সৈয়দপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সৈয়দপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সৈয়দপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
সৈয়দপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

অনুসন্ধান২৪>>নীলফামারীর সৈয়দপুরে ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোতালেব হোসেনকে (৪৩) গ্রেপ্তার করেছে সৈয়দপুর থানা পুলিশ।

বুধবার নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের দালালের বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার বিকেলেই আদালতে পাঠালে আদালত তাকে নীলফামারী জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

সৈয়দপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের পূর্ব বোতলাগাড়ী ডাঙ্গাপাড়া এলাকার মৃত জবান উদ্দিন ওরফে বগা মামুদের ছেলে মোতালেব হোসেন।

গত ২০০৭ সালে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে সৈয়দপুর থানায় একটি মামলা হয়। ওই মামলায় সেসময় তাকে গ্রেপ্তারও করা হয়েছিল।

কিন্তু কয়েক মাস হাজতবাসের পর জামিনে বেরিয়ে এসে কয়েকটি ধার্য তারিখে আদালতে হাজিরা দেয় সে। মামলার বিচারকার্য চলা অবস্থায় আসামি মোতালেব হোসেন গড় হাজির থাকে।

 

এ অবস্থায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগ প্রমাণিত হলে গত ২০২০ সালের ২১ অক্টোবর নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকার অর্থদণ্ড করেন।

তার অনুপস্থিতিতে রায় ঘোষণার পর আদালত সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ওই রায়ের পর আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সৈয়দপুর থানায় আসে। এরপর থানা পুলিশ তাকে ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

কিন্তু পাঁচ বছর আত্মগোপনে থাকায় সে ছিল ধরাছোঁয়ার বাইরে।

অবশেষে গোপন সংবাদে সৈয়দপুর থানা পুলিশ সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোতালেব নীলফামারীর চড়াইখোলা এলাকায় অবস্থান করছে বলে নিশ্চিত হয়।

বুধবার সকাল থেকে থানা পুলিশের একটি দল সাদা পোশাকে নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের দালালের বাজারে অবস্থান নেয়। এরপর ওই বাজারের একটি দোকানের সামনে থেকে পলাতক আসামি মোতালেবকে গ্রেপ্তার করা হয়।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯