শনিবার, ২৫ Jul ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় এক দিনে ২৫ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় এক দিনে ২৫ ফিলিস্তিনি নিহত

যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় এক দিনে ২৫ ফিলিস্তিনি নিহত
যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় এক দিনে ২৫ ফিলিস্তিনি নিহত

অনুসন্ধান২৪>>গাজায় যুদ্ধবিরতি চলাকালেও গাজাজুড়ে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এ ছাড়া গাজা সিটি ও খান ইউনিসসহ বিভিন্ন এলাকায় ৭৭ জন আহত হয়েছেন। বুধবার এসব হামলার ঘটনা ঘটে।

এ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত সাড়ে পাঁচ সপ্তাহে গাজায় অন্তত ৩০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, নিহতদের প্রায় অর্ধেকই নিহত হন গত সপ্তাহে এক দিনে, যখন ইসরায়েলি সেনারা প্রতিশোধমূলকভাবে ব্যাপক আক্রমণ চালায়। একই সময়ে তিনজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েল।

এদিকে মিডল ইস্ট মনিটর জানায়, ইসরায়েল বুধবার ভোর থেকে গাজায় আক্রমণ জোরদার করেছে, যা চলমান যুদ্ধবিরতির সুস্পষ্ট লঙ্ঘন। এসব হামলায় অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েল এক পোস্টে দাবি করেছে, খান ইউনিসে তাদের সৈন্যদের ওপর হামলার জবাবে এসব আক্রমণ চালানো হয়েছে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯