বুধবার, ২৯ Jul ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
তুরাগে কিশোরকে গলা কেটে হত্যা, চারজন গ্রেপ্তার

তুরাগে কিশোরকে গলা কেটে হত্যা, চারজন গ্রেপ্তার

তুরাগে কিশোরকে গলা কেটে হত্যা, চারজন গ্রেপ্তার
তুরাগে কিশোরকে গলা কেটে হত্যা, চারজন গ্রেপ্তার

অনুসন্ধান২৪>>রাজধানীর তুরাগ এলাকায় মো. শান্ত নামের এক কিশোর রিকশাচালককে গলা কেটে হত্যা করার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে দুজন হত্যায় অংশ নেন। তাঁরা হলেন সামিদুল হক মনা (৪২) ও রবিউল ইসলাম রানা (২০)।

ছিনতাইকৃত অটোরিকশা বিক্রিতে সহযোগিতা করা হজরত আলী (৪৫) ও ক্রেতা নয়ন মিয়াকেও (৩০) গ্রেপ্তার করা হয়।

গতকাল বুধবার ডিএমপির মিডিয়া শাখার উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তুরাগ থানায় এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে মঙ্গলবার বিকেল ৪টায় তুরাগ থানাধীন ১৭ নম্বর সেক্টরের ৭ নম্বর ব্রিজের পূর্ব পাশে এইচ ব্লকের ৩/এ রোডের একটি ফাঁকা জমিতে ছনের ভেতর থেকে গলা কাটা অবস্থায় শান্তর মৃতদেহ উদ্ধার করা হয়।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯