বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের ঘটনায় পুলিশের মামলা

ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের ঘটনায় পুলিশের মামলা

ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের ঘটনায় পুলিশের মামলা
ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের ঘটনায় পুলিশের মামলা

অনুসন্ধানয২৪>>মুন্সীগঞ্জের সিরাজদীখানে ছাত্রলীগ ও যুবলীগের মিছিলের ঘটনায় মামলা করা হয়েছে। এতে ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় আসামিদের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, রাষ্ট্রের ক্ষতিসাধন ও রাষ্ট্রবিরোধী কবর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

গতকাল বুধবার সকালে সিরাজদীখান থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) নাহিদ মাসুদ বাদী হয়ে মামলাটি করেন। গতকালই অভিযান চালিয়ে মিছিলে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করে সিরাজদীখান থানা পুলিশ।

এর আগে গত মঙ্গলবার সকাল ৯টার দিকে সিরাজদীখান উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর নেতৃত্বে বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে এ মিছিল করেন তারা। তাদের পেছনে টহল পুলিশের একটি গাড়ি থাকায় এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এর পরপরই টহলের দায়িত্বে থাকা সিরাজদীখান থানার উপপরিদর্শক মো. কামরুজ্জামান সিকদার এবং দুই কনস্টেবল বাদশা মিয়া ও সফিকুলকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

সিরাজদীখান থানার ওসি মো. আবু বকর সিদ্দিক বলেন, মঙ্গলবার সকালে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে লাঠিসোটা নিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগানসহ মিছিল করেছেন। এ ঘটনায় ৪৫ জনে নামে এবং অজ্ঞাত আরও ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযান চালিয়ে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯