বুধবার, ২৯ Jul ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
আজ ১৯ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬ টায় জেলা প্রশাসন বরিশালের উদ্যোগে, নগরীর সিএন্ডবি রোডে অবস্থিত চৌমাথা বাজার পরিদর্শন করেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আলম সুমন। এসময় জেলা ম্যাজিস্ট্রেট নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন, মাছ-মাংস, কাঁচাবাজার, মিষ্টির দোকান, মুদি দোকান ইত্যাদি পরিদর্শন করেন। পাশাপাশি তিনি ক্রেতা ও বিক্রেতাদের সাথে খাদ্য নিরাপত্তা, স্থিতিশীল বাজারদর ও সামগ্রিক পরিবেশ নিয়ে সচেতনতামূলক মতবিনিময় করেন।
এসময় বরিশাল জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার, বরিশাল সদর, সহকারী কমিশনার (ভূমি), বরিশাল সদর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, নিরাপদ খাদ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।