বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত

নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত

নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত

অনুসন্ধান২৪>>আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে আনসারদের জন্য ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আনসারদের ব্যবহৃত অস্ত্রগুলো অনেক পুরোনো হয়ে গেছে, তাই নতুন শটগান কেনার প্রয়োজন দেখা দিয়েছে।

তিনি আরও জানান, নির্বাচনের জন্য পূর্বে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার কথা বলা হয়েছিল, কিন্তু এখন সেই সংখ্যা কমানো হবে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতেই সরবরাহ করা হবে। এই ক্রয় প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হবে।

উপদেষ্টা জানান, নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিলিতভাবে এসব সিদ্ধান্ত গ্রহণ করবে। এছাড়া এক কোটি ই-পাসপোর্টের বই কেনার জন্য বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টিকার সংকটের বিষয় বিবেচনা করে ইপিআই টিকা কেনারও পরিকল্পনা রয়েছে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯