শুক্রবার, ৩১ Jul ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
তিন ইউপি নারী সদস্যের বিএনপিতে যোগদান

তিন ইউপি নারী সদস্যের বিএনপিতে যোগদান

তিন ইউপি নারী সদস্যের বিএনপিতে যোগদান
তিন ইউপি নারী সদস্যের বিএনপিতে যোগদান

অনুসন্ধান২৪>>গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের তিন নারী সদস্য বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে গাজীপুর-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নিজ বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন।

যোগদানকারী জনপ্রতিনিধিরা হলেন- শিল্পী আক্তার (সংরক্ষিত মহিলা সদস্য ১, ২ ও ৩নং ওয়ার্ড), খাদিজা (সংরক্ষিত মহিলা সদস্য ৪, ৫ ও ৬নং ওয়ার্ড), সুলতানা পারভীন (সংরক্ষিত মহিলা সদস্য  ৭, ৮ ও ৯নং ওয়ার্ড)।

যোগদান অনুষ্ঠানে ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বর্তমান রাজনৈতিক অস্থিরতার সময়ে বিএনপিতে জনগণের আস্থা বাড়ছে। এই তিন জনপ্রতিনিধির যোগদান আমাদের আন্দোলন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে আরও শক্তিশালী করবে।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, স্থানীয় সরকার পর্যায়ে দক্ষ ও সৎ জনপ্রতিনিধিদের অংশগ্রহণ বিএনপিকে জনমুখী ও সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যোগদানকারী তিন সদস্য জানান, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে বৈষম্য, অনিয়ম ও জনগণের মতপ্রকাশের সুযোগ সংকুচিত হওয়ার কারণে তারা বিএনপির গণতান্ত্রিক অবস্থানের প্রতি আস্থা রেখে দলে যোগ দিয়েছেন।

উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক অ্যাডভোকেট আবু জাফর সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯