সোমবার, ০৮ Jun ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
মামুনের রায়ে আমরা সন্তুষ্ট নই : মুগ্ধর বাবা

মামুনের রায়ে আমরা সন্তুষ্ট নই : মুগ্ধর বাবা

মামুনের রায়ে আমরা সন্তুষ্ট নই : মুগ্ধর বাবা
মামুনের রায়ে আমরা সন্তুষ্ট নই : মুগ্ধর বাবা

অনুসন্ধান২৪>>জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মুস্তাফিজুর রহমান বলেছেন, ‘শেখ হাসিনার এই রায়ে আমরা সন্তুষ্ট। এখন দ্রুত হাসিনাকে ভারত থেকে এনে ফাঁসি কার্যকর করতে হবে। তবে পুলিশের আইজিপি আব্দুল্লাহ আল মামুনের রায়ে আমরা সন্তুষ্ট নই। এই রায় মানি না।

কমপক্ষে যাবজ্জীবন দিতে হবে। আমরা প্রয়োজনে আবার আপিল করব।’

সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে তিনি রায়ের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আগামী সরকার যেন দ্রুত এই রায় কার্যকর করে।

যদি না আনতে পারেন, হাসিনাকে যারা দেশ থেকে বের হতে সহযোগিতা করছেন, তাদের বিচারের আওতায় আনতে হবে।’

তিনি বলেন, ‘ছেলে ২৬ বছরের ছিল। সে এখন নতুন জীবনে আছে। আমার অপূরণীয় ক্ষতি হয়ে গেছে।

আমি ছেলের মৃত্যুর ৬ মাস পর স্বাভাবিক হয়েছি। ওর মৃত্যুর সময় আমি কাঁদতে পারিনি।’

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯