মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ধানমন্ডি-৩২ ঘিরে ফের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে রণক্ষেত্র এলাকা

ধানমন্ডি-৩২ ঘিরে ফের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে রণক্ষেত্র এলাকা

ধানমন্ডি-৩২ ঘিরে ফের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে রণক্ষেত্র এলাকা
ধানমন্ডি-৩২ ঘিরে ফের সংঘর্ষ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেডে রণক্ষেত্র এলাকা

অনুসন্ধান২৪>>ধানমন্ডি ৩২ নম্বর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। বুলডোজার দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি-৩২ নম্বরের বাড়ি ভাঙার প্রচেষ্টায় বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে পুনরায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে দুপুরে প্রথম দফায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা বুলডোজার নিয়ে ৩২ নম্বরের স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এগোলে পুলিশ তাদের বাধা দেয়। আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তায় বুলডোজার পার্ক করে স্লোগান দিতে থাকেন। এরপর ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে কিছু শিক্ষার্থী ভেতরে ঢুকতে সক্ষম হলেও অধিকাংশকে বাইরে আটকে দেয় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পরিস্থিতি আরো বিক্ষুব্ধ হয়ে উঠলে পুলিশ ছত্রভঙ্গ করার জন্য টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, অযাচিতভাবে লাঠিচার্জ ও টিয়ারশেল ছোড়ে পুলিশ। তবে পুলিশের দাবি, শিক্ষার্থীরা ব্যারিকেড ভাঙার পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপ করায় তাদের মোকাবিলা করতে বাধ্য হয়। ৩২ নম্বর কোনোভাবেই ভাঙতে দেওয়া হবে না বলে জানায় পুলিশ।

এদিকে কিছু সময় পর সেনাবাহিনী ঘটনাস্থলে এসে এলাকার নিয়ন্ত্রণ নেয়। তাদের সতর্কতা সত্ত্বেও শিক্ষার্থীরা বুলডোজার ভেতরে ঢোকাতে চাইলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে ইটপাটকেল, লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপে পুরো ধানমন্ডি-৩২ এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯